10 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:48 AM, 09 August 2026.
Digital Solutions Ltd

চব্বিশ পরগনায় মমতার গাড়িতে হামলা, ছোড়া হল পাথর, কাদা, জুতা

চব্বিশ পরগনায় মমতার গাড়িতে হামলা, ছোড়া হল পাথর, কাদা, জুতা

Publish : 10:48 AM, 09 August 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

সাবেক মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে ‘চোর চোর’ ও ‘ডাকাতের রানি’ স্লোগান দেন একদল মানুষ।

 পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়, হামলার সময় মমতার গাড়ি লক্ষ্য করে পাথর, কাদা ও জুতা ছোড়া হয়। এছাড়া তার গাড়ি ঘিরে ‘চোর চোর’ ও ‘ডাকাতের রানি’ স্লোগান দেন একদল মানুষ।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রোববার চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় এক মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতার গাড়ি ঘিরে এই বিক্ষোভ হয়। বিজেপির অভিযোগ, সাবেক মুখ্যমন্ত্রী উস্কানি দিতে গিয়েছিলেন কাঁচরাপাড়ায়। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে।

অন্য দিকে মমতা হামলার ঘটনার জন্য দায়ি করেছেন রাজ্য সরকারকে। তার অভিযোগ, বিজেপি গুণ্ডাদের দিয়ে এই কাজ করিয়েছে।

মমতা বলেন, “নিরাপত্তা ভুলে যান। লুম্পেনদের সুরক্ষা দিচ্ছে পুলিশ! বাংলা তো লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমরা কেস করব।”

মমতার অভিযোগ, তার গাড়িতে বড় বড় ইট ছোড়া হয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, “আমার মাথা ফেটে যেত। এখানে আমরা মরে যেতাম। পুলিশ বিজেপিকেই প্রোটেকশন দিচ্ছে।”তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, মমতার গাড়ি ঘিরে বিক্ষোভে বিজেপির কোনো কর্মী ছিল না।

আনন্দবাজার বলছে, রোববার মমতার কাঁচরাপাড়া সফরে সঙ্গী ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তারাও বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে।

কল্যাণ বলেন, ‘‘শুভেন্দু অধিকারী (বর্তমান মুখ্যমন্ত্রী) পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন। মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন।”

এর আগে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতেও হাজির করা হয়েছিল। বিচারক তার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কিন্তু শনিবার খবর আসে, পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে বিরজুর।

জেনির অভিযোগ, থানার ভেতরে পুলিশের মারধরে তার স্বামীর মৃত্যু হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ASIA/SOUTH ASIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টরন্টোয় মিশিগান ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা শিরোনাম চব্বিশ পরগনায় মমতার গাড়িতে হামলা, ছোড়া হল পাথর, কাদা, জুতা শিরোনাম স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যে মোজতবা খামেনির ভিডিও প্রকাশ শিরোনাম দায়িত্ব পালনে দোয়া ও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, বাবুনগরীর ৯ দফা শিরোনাম জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি, সমর্থন নাহিদ-মামুনুলের শিরোনাম রোমে ভয়াবহ ৪০ ঘণ্টা, যাত্রীদের সঙ্গে ‘নির্মম আচরণ’ বিমানের