শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা: রাজনাথ সিং
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেছেন। খবর এনডিটিভির।সংবাদ প্রতিবেদন
নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথম দাবি হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এই ব্যবস্থাকে পরিচালনা করার যোগ্যতা তার নেই। তাই তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।
দ্বিতীয় দাবির বিষয়ে রাহুল বলেন, যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন এবং যারা সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন- প্রত্যেককে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।
তৃতীয় দাবি হিসেবে তিনি বলেন, যিনি এই পুরো ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন, তার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।
এদিন সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী গত এক দশকে দেশটিতে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও তুলে ধরেছেন। তিনি দাবি করেন, গত ১০ বছরে দেশে ১৫২টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি মাসেই একটি করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।
সরকারের সমালোচনা করে রাহুল বলেন, এসব ঘটনার কারণে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা জীবনের সঞ্চয় ব্যয় করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে রাহুল গান্ধী বলেন, গত ১০ বছরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজনেরও দণ্ড হয়নি। একজনও নয়। তার অভিযোগ, সরকার এ ধরনের অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা: রাজনাথ সিং
দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, দিল্লিতে চলমান বিক্ষোভ অত্যন্ত উদ্বেগজনক। দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
রাজনাথ সিং দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থী ও তরুণদের কল্যাণ এবং তাদের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের প্রতিটি উদ্বেগের কথা শোনা এবং সেগুলোর যথাযথ সমাধান করা।Politics
তিনি আরও বলেন, ভারতের সচেতন, পরিণত ও বিচক্ষণ তরুণ সমাজ এ ধরনের বিভ্রান্তিকর প্রচেষ্টা বুঝতে সক্ষম এবং তারা উন্নয়ন, অগ্রগতি ও দেশ গঠনের পথই বেছে নেবে।
এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে কারও প্রতি, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের প্রতি, কোনো ধরনের অবিচার হতে দেব না। বিরোধী দলের কিছু নেতা যে ক্ষোভের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তা জনগণ, বিশেষ করে শিশু ও তরুণদের বিভ্রান্ত করার একটি ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
সরকার তরুণদের অনুভূতি ও উদ্বেগ সম্পর্কে সম্পূর্ণ সংবেদনশীল। বর্তমানে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলছে এবং সরকার সব বিষয়েই অর্থবহ আলোচনায় প্রস্তুত। তবে বিরোধীরা সংসদে বিষয়গুলো উত্থাপনের পরিবর্তে রাজপথে সমাধান খুঁজতে চাইছে বলে অভিযোগ করেছেন রাজনাথ।
রাজনাথ সিংয়ের ভাষায়, গণতন্ত্রে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার যথাযথ স্থান সংসদ। বিরোধী দল চাইলে সেখানেই তাদের মতামত তুলে ধরতে পারে। তারা যদি সত্যিই আন্তরিক হয়, তাহলে বর্ষাকালীন অধিবেশন ব্যাহত না করে সংসদেই সব বিষয় উত্থাপন করা উচিত, যাতে দেশের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হয়।
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশটিতে আন্দোলন চলছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকাদের’ নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন দিল্লিতে ভয়াবহ রূপ ধারণ করেছে।
পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের টানা ২৫ দিনের অনশন এবং শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি অ্যাকশনের প্রতিবাদে এই বিক্ষোভ নতুন মাত্রায় পৌঁছেছে।Executive Branch
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্দোলনকারীদের সংসদ ভবনমুখী অভিযান ঠেকাতে দেশটির রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats