রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ও ধোঁয়ায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকেই গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীকে কেবিনের রাখলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাইকমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুনলাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল। পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিন দিয়ে পূর্ণাঙ্গ ধোঁয়া বের করের।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে আমরা যতটুক জানতে পেরেছি, বাসার টিভি থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হতে পারে।
ওদিকে কন্টিনেন্টাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগুন বড় না হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে পাকিস্তানি হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাদের দুজনকে হাসপাতালে নেয়া হয়। পরে তাদের দুজনকেই ভর্তি করা হয়। বর্তমানে হাইকমিশনারের স্ত্রী নাইমা ইমরানকে ক্যাবিনে দেয়া হয়েছে। শারীরিক অবস্থা জটিল হওয়ায় হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats