05 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 02:36 PM, 05 August 2026.
Digital Solutions Ltd

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

Publish : 02:36 PM, 05 August 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ইট–পাটকেল ছুড়ে মারা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাকিবের বাড়ি।

কারা এ হামলা চালিয়েছে, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

হামলার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হননি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বাড়ির লোহার গেটের উপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রোল বোমা হামলার আলামত পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (আমি–ডামি নির্বাচন হিসেবে পরিচিত) মাগুরা–১ আসন থেকে সংসদ সদস্য হন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিমানবন্দর থেকে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার শিরোনাম মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা শিরোনাম নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ শিরোনাম অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ: প্রধানমন্ত্রী শিরোনাম জুলাইয়ের প্রাণ ছিল গান, তার ওপরে আঘাত অশনি সংকেত শিরোনাম দেশের বারোটা বাজলে আঙুল চুষবেন না জামায়াত আমির