05 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 02:37 PM, 05 August 2026.
Digital Solutions Ltd

বিমানবন্দর থেকে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

বিমানবন্দর থেকে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

Publish : 02:37 PM, 05 August 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিবির এ কর্মকর্তা জানান, রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলায় সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবি সূত্র থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলারও আসামি তিনি।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জগলুল পাশা কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র থেকে আরও জানা যায়, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’-সংক্রান্ত মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা এবং গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় করা মামলা। তবে এসব মামলার অভিযোগের বিষয়ে সৈয়দ জগলুল পাশার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিমানবন্দর থেকে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার শিরোনাম মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা শিরোনাম নিয়ন্ত্রণ হারালেন নেইমার: চিৎকার, উসকানি, ব্যঙ্গ শিরোনাম অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ: প্রধানমন্ত্রী শিরোনাম জুলাইয়ের প্রাণ ছিল গান, তার ওপরে আঘাত অশনি সংকেত শিরোনাম দেশের বারোটা বাজলে আঙুল চুষবেন না জামায়াত আমির