ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে নেইমারের সান্তোস। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচ শেষে নেইমারের সঙ্গে রেমো সমর্থকদের উত্তপ্ত পরিস্থিতি।
পুরো ম্যাচজুড়েই নেইমারকে দুয়ো ও কটাক্ষ করছিলেন রেমোর সমর্থকেরা। মাঠ ছাড়ার সময়ও সেই বিদ্রূপ থেকে রেহাই পাননি ব্রাজিলিয়ান তারকা। বরং এবার গ্যালারির কটাক্ষের জবাব দিতে দেখা যায় তাকেই।
ড্রেসিংরুমের পথে যাওয়ার সময় নেইমার রেমো সমর্থকদের দিকে চুমু ছুড়ে দেন এবং তাদের উদ্দেশে কথা বলতে থাকেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে টানেলে ঢোকার পর রেমোর কর্মকর্তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি।
এরপর আরও উত্তেজিত হয়ে কর্মকর্তাদের সামনে নাচতে দেখা যায় নেইমারকে। বেলেম স্টেডিয়ামের মিক্সড জোনে ঘটনাটি ঘটে। নেইমারের আচরণের জবাবে রেমো সমর্থকেরাও অঙ্গভঙ্গি ও অশালীন ভাষায় তাকে উত্ত্যক্ত করতে থাকেন।
একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই পক্ষের মাঝে থাকা নিরাপত্তাবেষ্টনী না থাকলে ঘটনাটি শারীরিক সংঘর্ষে রূপ নিতে পারত। পরে গাড়িতে করে স্টেডিয়াম ছাড়ার সময়ও নেইমারকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন কয়েক ডজন সমর্থক।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats