22 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:39 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

Publish : 08:39 AM, 22 September 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। এরপর দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড হন ইন্দোনেশিয়ার এই খেলোয়াড়। ফলে জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তিনি জায়গা করে নেন সেমিফাইনালে।

 উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, সেমিফাইনালে উঠেই জিন্নাতের অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে। আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়।

দিলদার হোসেন দিলু বলেন, ‘জিন্নাত সেমিফাইনালে জিততে পারলে আমরা স্বর্ণপদকের লড়াইয়ে নামব। আর যদি সেমিফাইনালে হেরেও যায়, তাহলেও এই ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত।’

অন্যদিকে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে বাংলাদেশের সজীব হোসেনের লড়াই। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে নকআউট হওয়ার পর পরের রাউন্ডে আর অংশ নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ওয়াকওভার দিতে বাধ্য হন বাংলাদেশের এই প্রতিযোগী।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী, নয়াদিল্লি যাচ্ছেন সিয়াম শিরোনাম তিন গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করে ‘ট্রাম্প টিভি’চালু করল হোয়াইট হাউস শিরোনাম এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত শিরোনাম এয়ারবাসে সরকারের অনাগ্রহ, লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত শিরোনাম অস্ট্রেলীয় নারী বাংলাদেশে খুন, দুই বছর পর খুনি অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার শিরোনাম তেলের দাম বাড়তেই বাস ভাড়া বাড়িয়ে দিলো পরিবহন মালিক সমিতি