Tuesday, 30 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:38 AM, 30 June 2026.
Digital Solutions Ltd

বিদায় জার্মানি, কোচ বললেন-আমরা আর প্রথম সারির দল নই

বিদায় জার্মানি, কোচ বললেন-আমরা আর প্রথম সারির দল নই

Publish : 10:38 AM, 30 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলো ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি। এবার গ্রুপ পর্ব পার হলেও ৩২ দলের গণ্ডিতেই আটকে গেল তারা। নকআউটের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের মতো পিছিয়ে থাকা শক্তির কাছে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হারের পর কোচ ইউলিয়ান নাগেলসম্যান স্বীকার করেছেন, তার দল আর ফুটবল বিশ্বের সেরা দলগুলোর তালিকায় পড়ে না।

বোস্টনে হওয়া ম্যাচটিতে পিছিয়ে থেকে ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত ও অতিরিক্ত সময়। টাইব্রেকারে এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে যায় বিশ্ব ফুটবলের বড় নাম। এর আগে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল তারা। আর এবার বিদায় নিল প্রথম নকআউট পর্বেই।

ম্যাচ শেষে বিবিসির সঙ্গে আলাপকালে নাগেলসম্যান বলেন, ‘প্যারাগুয়ের সঙ্গে খেলে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা খুবই কষ্টের ও বেদনাদায়ক। এটি টানা তৃতীয়বারের মতো আমাদের ব্যর্থতা। তাই আমরা আর প্রথম সারির দল নই।’

ম্যাচে ৭৫ শতাংশ সময় বল জার্মানির পায়ে থাকলেও তারা প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে পারেনি। হুলিও এনসিসোর গোলে প্যারাগুয়ে এগিয়ে যাওয়ার পর জার্মানির হয়ে সমতা ফেরান কাই হাভার্টজ। ম্যাচ টাইব্রেকারে গড়ালে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পেনাল্টি শুটআউটে হারে জার্মানি।

এই হারের পর ৩৮ বছর বয়সী কোচ নাগেলসম্যানের চাকরি নিয়ে প্রশ্ন উঠলেও তিনি নিজে থেকে সরছেন না। তিনি বলেন, ‘দল বাদ পড়েছে বলেই আমি পদত্যাগ করব না। জার্মান ফুটবল ফেডারেশন চাইলে আমি কাজ চালিয়ে যেতে প্রস্তুত।’

এদিকে জার্মানির সাবেক তারকা টমাস হিটজলসপার্জার মনে করেন, সমস্যা আরও গভীরে। তার মতে, জার্মানি এখন আর আগের মতো আগ্রাসী ফুটবল খেলে না। অন্য দলগুলো তাদের সম্মান করলেও আগের মতো আর ভয় পায় না। সাবেক ডিফেন্ডার আর্নে ফ্রিডরিখও মনে করেন, টুর্নামেন্টে যেমন খেলেছে তাতে জার্মানির এই বিদায় পাওনা ছিল।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইরানের বিদায়ে ‘হ্যাপি ড্যান্স’ করে আলোচনায় মার্কিন মন্ত্রী মুলিন শিরোনাম অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের মুসলিমদের আস্থা কি ফিরিয়ে আনতে পারবেন? শিরোনাম ইরান যুদ্ধ যেসব কারণে আমেরিকা-ইসরায়েলের কৌশলগত বিপর্যয় শিরোনাম সহযোগিতা ও কাঠামোগত উন্নয়ন অংশীদারত্বকে আরও গভীর করেছে শিরোনাম হাসিনার সাক্ষাতকার রিপ্রিন্টে সংবাদ মাধ্যমকে সতর্ক করবেন জাহেদ শিরোনাম প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির বাতিল হওয়া গোল নিয়ে তীব্র বিতর্ক