Friday, 26 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:08 AM, 26 June 2026.
Digital Solutions Ltd

ফিফায় ব্রাজিলের নালিশ, মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়?

ফিফায় ব্রাজিলের নালিশ, মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়?

Publish : 09:08 AM, 26 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিলের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তের অসঙ্গতির উদাহরণ হিসেবে তারা অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলের প্রসঙ্গ টেনেছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের 'সি' গ্রুপের শেষ ম্যাচে ৩-০ গোলের সহজ জয় পায় ব্রাজিল। দারুণ পারফরম্যান্সে প্রথমার্ধেই জোড়া গোল করেন ছন্দে থাকা দলটির ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। প্রশ্নবিদ্ধ ঘটনাটি ঘটে তার দুই গোলের মাঝে— ম্যাচের ২৪তম মিনিটে।

স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে জড়িয়েছিলেন ভিনিসিয়ুস, যা হতে পারত ব্রাজিলের দ্বিতীয় গোল। কিন্তু ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পর্যালোচনার পর মেক্সিকান রেফারি সিজার রামোস সিদ্ধান্ত দেন, রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস বল কেড়ে নেওয়ার সময় ফাউল করেছিলেন হেনড্রিকে। তাই সেই গোলটি টেকেনি, যা ক্ষুব্ধ করে গোটা ব্রাজিল দলকে।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অনায়াসে ম্যাচ জিতলেও চলতি বিশ্বকাপে ভিএআরের অসঙ্গতিপূর্ণ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, ডালাসে গত সোমবার 'জে' গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে প্রথম গোলটির উদাহরণ দিয়ে ফিফার কাছে নালিশ করেছে তারা। সিবিএফ দাবি করেছে, সেই গোলের আগে জাভার শ্লাগারের ওপর আলেক্সিস মাক আলিস্তারের চ্যালেঞ্জটি ছিল ভিনিসিয়ুসের ঘটনার মতোই। তবে সেবার কোনো ফাউল দেওয়া হয়নি এবং ওই আক্রমণ থেকে জাল খুঁজে নেওয়া মেসির গোলটি বহাল রাখা হয়েছিল।

ব্রাজিলের ফুটবল ফেডারেশনের যুক্তি, ভিনিসিয়ুসের গোল বাতিলের সিদ্ধান্তটি প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোতে রেফারিংয়ের মানদণ্ডের সঙ্গে মেলে না। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে সিবিএফএর বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গোল বাতিলের সিদ্ধান্তটি এই প্রতিযোগিতায় অনুসরণ করা দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না।’

বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘এটি লক্ষণীয় যে সিদ্ধান্তটি কেবল ব্রাজিলের কাছেই নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের কাছেও অপ্রত্যাশিত ছিল। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, তারা কোনো রিভিউ বা গোল বাতিলের আশা করেনি।’

ওই গোল বাতিল হওয়া অবশ্য ম্যাচের ফলে কোনো প্রভাব রাখতে পারেনি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম, লাগবে যা কিছু শিরোনাম সিফাতের আহাজারি, মা-বোনদের হারিয়ে পৃথিবীতে সে এখন বড় একা! শিরোনাম যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে শিরোনাম মার্কিন আধিপত্যের উত্থানের ৩৫ বছর, দুর্ভাগ্যবশত হারিয়ে যাচ্ছে! শিরোনাম বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি বাংলাদেশের আহ্বান: রয়টার্স শিরোনাম ফিফায় ব্রাজিলের নালিশ, মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়?