Sunday, 21 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 11:22 AM, 21 June 2026.
Digital Solutions Ltd

ফিফা বিশ্বকাপ ২০২৬

ছবিতে বিশ্বকাপ উন্মাদনা, চলছে রঙিন প্রতিযোগিতা

ছবিতে বিশ্বকাপ উন্মাদনা, চলছে রঙিন প্রতিযোগিতা

Publish : 11:22 AM, 21 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ফিফা বিশ্বকাপের লড়াই শুধু মাঠের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্যান জোনগুলোতেও চলছে রঙিন প্রতিযোগিতা—নিজ নিজ দেশকে সমর্থনের।

কেউ মুখে এঁকেছেন জাতীয় পতাকার রং, কেউ পরেছেন ভাইকিংয়ের হেলমেট, আবার কেউ সেজেছেন নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হয়ে।

বাহারি পোশাক, রঙিন মুখোশ আর পতাকা হাতে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী মেতে উঠেছেন জাতীয় গৌরবের এক অনন্য উদযাপনে।

বিশ্বকাপ ঘিরে ফুটবল সমর্থকদের এমনই কিছু বর্ণিল মুহূর্ত তুলে ধরা হলো ছবিতে।

বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই এই দেশের ভক্তদের খেলা দেখা নিয়ে উন্মাদনা বরাবরই বেশি। রিও ডি জেনিরোর সিরকো ভোয়াডোর কনসার্ট ভেন্যুতে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা।

এবার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে দ্বীপ দেশ কুরাসাও। প্রথম ম্যাচে জার্মানির কাছে হারলেও বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটাই অনেক বড় বিষয় দেশটির জন্য।

এবার যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ম্যাচ খেলতে এসে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধসহ নানা ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছে ইরানি দল ও তাদের সমর্থকদের।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছবিতে বিশ্বকাপ উন্মাদনা, চলছে রঙিন প্রতিযোগিতা শিরোনাম সামনে আসবি না, মাইরা ফালামু, যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি শিরোনাম তদন্তের দরকার নেই, ‘হামের টিকা ঘাটতিতে দায় অন্তর্বর্তী সরকারের’ শিরোনাম সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু, আছেন জেডি ভ্যান্স ও বাঘের গালিবাফ শিরোনাম কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার ৫ যুবক নিহত শিরোনাম মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, যাবেন চীনও