Monday, 15 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:45 AM, 15 June 2026.
Digital Solutions Ltd

বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার, আছেন শতকোটিপতি

বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার, আছেন শতকোটিপতি

Publish : 08:45 AM, 15 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

এবারের ফিফা বিশ্বকাপ ফুটবলে অনেক কিছুই ঘটছে প্রথমবারের মতো। টুর্নামেন্টটির ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল। প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। ১৬টি শহরে অনুষ্ঠিত হবে রেকর্ডসংখ্যক ম্যাচ।

তবে টিকিটের মূল্যও ছুঁয়েছে নতুন উচ্চতা। ফিফা সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে ৩২ হাজার ৯৭০ ডলার, এই দাম এপ্রিলের দামের তুলনায় তিন গুণ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালের টিকিটের চেয়ে প্রায় ২০ গুণ বেশি।

২০২৬ বিশ্বকাপের আরেকটি বিশেষত্ব হলো, প্রথমবারের মতো বিলিয়ন ডলার সম্পদের মালিক তথা শতকোটিপতি এমন দুই ফুটবলার এবারের আসরে অংশ নিচ্ছেন। তাঁরা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্ব দিচ্ছেন পর্তুগালকে। অন্যদিকে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন এই বিশ্বকাপে অংশ নেওয়া সর্বোচ্চ বেতনভোগী তথা সবচেয়ে দামি ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেছে। ফুটবলারদের গত ১২ মাসের আয় বিবেচনায় নিয়েই তালিকাটি তৈরি করা হয়েছে। দেখা যাক, কোন খেলোয়াড়েরা আছেন সেই তালিকায়:

১০

হ্যারি কেইন (ইংল্যান্ড), আয়: কোটি ১০ লাখ ডলার

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয়ের দিক থেকে হ্যারি কেইন আছেন দশম স্থানে। জার্মানির বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা—১১৩ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৭৯টি। গত ১২ মাসে তিনি ৪ কোটি ১০ লাখ ডলার আয় করেন। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন। ৩২ বছর বয়সী কেইন এ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও গোল করেছেন। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ক্লাব ও দেশের হয়ে ২০২৬ সালে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩২টি, যা বিশ্বের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৪টি বেশি।

লামিনে ইয়ামাল (স্পেন), আয়: কোটি ৩০ লাখ ডলার

হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনার হয়ে লা লিগায় মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি ইয়ামাল। মে মাসের শেষ দিকে স্পেন দলের অনুশীলনে ফিরলেও তাঁর বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কঠোর শর্ত দিয়েছে বার্সেলোনা। খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তিনি খেলবেন মাত্র ১৫ মিনিট। পরের সপ্তাহে সৌদি আরবের বিপক্ষে খেলতে পারেন সর্বোচ্চ ৬০ মিনিট। তবে টেলিভিশন ও বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি কমবে না। জানুয়ারিতে আমেরিকান ইগলের সঙ্গে চুক্তি করেছেন তিনি। কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, পাওয়ারেড ও ভিসার বিশ্বকাপ প্রচারণাতেও দেখা যাবে তাঁকে। গত এক বছরে তিনি আয় করেছেন ৪ কোটি ৩০ লাখ ডলার।

জুড বেলিংহাম (ইংল্যান্ড), আয়: কোটি ৪০ লাখ ডলার

এমবাপ্পে ও ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের তিন সেরা খেলোয়াড়ের একজন বেলিংহাম, যাঁরা বিশ্বকাপের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকায় আছেন। তাঁর বয়স ২৩ বছর পূর্ণ হতে এখনো কয়েক সপ্তাহ বাকি। গত ১২ মাসে তিনি আয় করেন ৪ কোটি ৪০ লাখ ডলার। ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই মিডফিল্ডার। গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা হন এবং শেষ ষোলোয় করেন একটি অ্যাসিস্ট। পরে ১০ কোটি ডলারের ট্রান্সফার ফিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।

সাদিও মানে (সেনেগাল), আয়: কোটি ৪০ লাখ ডলার

চলতি বছরে এরই মধ্যে দুটি বড় ট্রফি জিতেছেন মানে। জানুয়ারিতে সেনেগালকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতানোর পর রোনালদোর সঙ্গে সৌদি আরবের আল নাসরের হয়ে সৌদি প্রো লিগও জিতেছেন তিনি। তবে ফাইনালে মরক্কোকে দেওয়া পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় দুই মাস পর আফ্রিকা কাপ অব নেশনসের সেই শিরোপা বাতিল করা হয়। হাঁটুর চোটে ২০২২ বিশ্বকাপ খেলতে না পারা মানে এবার ভালো করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে নতুন পৃষ্ঠপোষক পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি এ মাসের শেষ দিকে শেষ হতে পারে। গত এক বছরে তিনি ৫ কোটি ৪০ লাখ ডলার আয় করেছেন।

মোহাম্মদ সালাহ (মিসর), আয়: কোটি ৫০ লাখ ডলার

লিভারপুলের হয়ে ৯ মৌসুমে ২৫৭ গোল এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর এখন নতুন গন্তব্যের দিকে এগোচ্ছেন সালাহ। আজ ১৫ জুন ৩৪ বছরে পা দিতে যাওয়া এই উইঙ্গার গত মার্চে লিভারপুলের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চুক্তি বাতিলে সম্মত হন। ফলে তিনি ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দিতে পারবেন। গত ১২ মাসে তিনি সাড়ে ৫ কোটি ডলার আয় করেন। তবে আপাতত তাঁর মনোযোগ বিশ্বকাপে। সাতবার আফ্রিকা কাপ অব নেশনস জেতা মিসর এখনো বিশ্বকাপের কোনো ম্যাচ জিততে পারেনি। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), আয়: কোটি ডলার

রিয়াল মাদ্রিদে গত মৌসুমটা খুব ভালো যায়নি ভিনিসিয়ুসের। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম। এটি অবশ্য ব্রাজিলের সমর্থকদের জন্য হতাশার খবর। গত ফেব্রুয়ারিতে স্প্যানিশ কনটেন্ট নির্মাতা ইবাই লিয়ানোসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন ও ফ্রান্সকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে উল্লেখ করেন। মার্চে আবারও বলেন, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এবার শিরোপার দাবিদার হিসেবে দেখা উচিত নয়। যা–ই হোক, গত এক বছরে তিনি আয় করেছেন ৬ কোটি ডলার।

আর্লিং হলান্ড (নরওয়ে), আয়: কোটি ডলার

গত বছর ম্যানচেস্টার সিটির সঙ্গে রেকর্ড অঙ্কের নতুন চুক্তি করেন নরওয়ের আর্লিং হলান্ড। তবু তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। জ্বালানি উদ্যোক্তা এনরিকে রিকেলমে গত সপ্তাহে প্রতিশ্রুতি দেন, তিনি রিয়ালের প্রেসিডেন্ট হলে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নেবেন। এ নিয়ে ম্যানচেস্টার সিটি আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছে। গত ১২ মাসে তিনি ৮ কোটি ডলার আয় করেন। এদিকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে নরওয়ে। ১৯৯৮ সালে তাঁর জন্ম হয়নি।

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আয়: কোটি ৫০ লাখ ডলার

মেসির চেয়ে তিনটি বিশ্বকাপ কম খেললেও বিশ্বকাপে গোলসংখ্যায় তাঁর চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে আছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করা এই ফরোয়ার্ড ২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান। চার বছর পর দলকে তুলেছিলেন ফাইনালে। গত ১২ মাসে তিনি আয় করেন ৯ কোটি ৫০ লাখ ডলার। ফুটবলের সবচেয়ে বিপণনযোগ্য তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত এমবাপ্পে সম্প্রতি স্বাস্থ্যবিমা কোম্পানি অ্যালানের দূত হয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগও করেছেন।

লিওনেল মেসি (আর্জেন্টিনা), বার্ষিক আয়: ১৪ কোটি ডলার

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোর মতো মেসিও সম্প্রতি ফোর্বসের শতকোটিপতি তালিকায় জায়গা পেয়েছেন। গত এক বছরে তিনি আয় করেছেন ১৪ কোটি ডলার। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১১০ কোটি ডলার। রোনালদো ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার মতো মেসিও এবার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। ২৪ জুন তাঁর বয়স হবে ৩৯ বছর। এবারের বিশ্বকাপে ৪ গোল করতে পারলে বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেবেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি আটবার জিতেছেন ব্যালন ডি’অর। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বকালের সেরাদের একজন হিসেবে তাঁর নাম জোরেশোরেই উচ্চারিত হয়।

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), আয়: ৩০ কোটি ডলার

রোনালদো শুধু ফুটবলের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়ই নন, বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদেরও অন্যতম। টানা চার বছর ধরে তিনি এই অবস্থান ধরে রেখেছেন। গত ১২ মাসে তিনি আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার আয় করেছেন। ফোর্বসের হিসাবে, মূল্যস্ফীতির হিসাব ছাড়া খেলোয়াড়দের মধ্যে বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের পর তিনি এই পরিমাণ আয় করেছেন। রোনালদোই একমাত্র সক্রিয় খেলোয়াড়, যাঁর ক্যারিয়ারে আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। ফোর্বসের হিসাবে, এখন তাঁর মোট সম্পদমূল্য ১২০ কোটি ডলার। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া মাত্র চারজন শতকোটিপতি ক্রীড়াবিদের একজন তিনি। বিশ্বকাপ জিততে না পারলেও পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রিয়জনদের সান্নিধ্য খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখছে শিরোনাম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঘিরে অনিশ্চয়তার মেঘ, ট্রাম্পেই যত ঝুঁকি! শিরোনাম সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক শিরোনাম বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার, আছেন শতকোটিপতি শিরোনাম এবার বিশ্বকাপে ৭ কারণে এগিয়ে ৭ গোল দেওয়া জার্মানি শিরোনাম ভারতবিরোধী প্রচারণায় `নজরদারিতে’ ছিলেন জাহেদ, ছিলো না কূটনৈতিক পাসপোর্ট