Friday, 19 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:50 AM, 19 June 2026.
Digital Solutions Ltd

সবার আগে বিশ্বকাপের নকআউটের টিকিট পেল মেক্সিকো

সবার আগে বিশ্বকাপের নকআউটের টিকিট পেল মেক্সিকো

Publish : 10:50 AM, 19 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করল সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারায় অনুষ্ঠিত 'এ' গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে। বিরতির পর কোরিয়ান গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে পাওয়া সুযোগে জাল কাঁপিয়ে মেক্সিকানদের উল্লাসে মাতান মিডফিল্ডার লুইস রোমো।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানো মেক্সিকোর একাদশে শুক্রবার তিনটি বদল আনেন কোচ হাভিয়ের আগিরে। তাদের একটি হলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার রোমো। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামেন তিনি। আর স্মরণীয় উপলক্ষটি রাঙিয়ে দলের পক্ষে করেন জয়সূচক গোল। প্রথমার্ধে দুই দলই খেলে নিষ্প্রভ ফুটবল। তবে বিরতির পর গোল পেতে বেশি সময় লাগেনি স্বাগতিকদের।

ম্যাচের ৫০তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বল গ্লাভসে জমাতে গিয়ে সামনে থাকা সতীর্থ লি গি হিউকের সঙ্গে ধাক্কা লাগে গোলরক্ষক কিমের। হাত ফসকে বেরিয়ে যায় বল। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা রোমো ফাঁকা জালে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি।

৭৫তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। রাউল হিমেনেজের দুরূহ কোণ থেকে নেওয়া শট আটকে দেন তিনি। পরের মিনিটে অল্পের জন্য সমতা টানতে পারেনি কোরিয়ানরা। বদলি নামা ইয়াং হিউন জুনের ক্রসে গোলমুখে স্লাইড করেও পা ছোঁয়াতে পারেননি আরেক বদলি ওহ হিউন গিউ।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে। তবে দক্ষিণ কোরিয়ার সমতায় ফেরার আশা অসাধারণ দক্ষতায় ভেস্তে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। বদলি নামা চো গিউ সুংয়ের হেড রুখে দেওয়ার পর আলগা বলে ইয়াংয়ের ফিরতি প্রচেষ্টা কোনোমতে গোললাইন থেকে ফেরান তিনি।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে হার এড়ালেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হারলেও সেই সুযোগ থাকবে, যদি একই সময়ে মাঠে গড়ানো দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের ফল পক্ষে আসে।

অন্যদিকে, দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার নকআউটের আশা শেষ হয়ে যায়নি। জয় তো বটেই, নিজেদের শেষ ম্যাচে ড্র করলেও এশিয়ার দলটির সম্ভাবনা টিকে থাকবে।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সম্পর্ক তিক্ত, চুক্তি মানতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের শিরোনাম ইউনূস গভর্মেন্ট ‘মোস্ট ওয়াস্টেস্ট’, ‘জুলাই সনদ ও একটা শয়তান লোক’ শিরোনাম ড. ইউনূস মাস্টারমাইন্ড বলেননি, ‘ব্রেইনস বিহাইন্ড’ বলেছেন শিরোনাম উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের উপদেষ্টা, সেখানে থেকেই ছড়ায় করোনা শিরোনাম রোনালদোর এটাই নিয়তি : সকালে তারকা-বিকেলে ভিলেন শিরোনাম শাহে আলম-কাণ্ডে সরকার বিব্রত-অস্বস্তি, এত ক্ষমতা কোথায় পেলেন?