ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মাস্তান পার্টির মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, ‘ইউনূস গভর্মেন্ট তো কোনো গভর্মেন্ট না। বাংলাদেশের সরকারের ইতিহাসে ইউনূস গভর্মেন্ট ইজ দ্য মোস্ট ওয়াস্টেস্ট গভর্মেন্ট। এটা কোনো গভর্মেন্ট ছিল না। এটা একটা মাস্তান পার্টির মতো কাজ করেছে।’
সোমবার (২০ এপ্রিল) কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘বিজনেস রিভিউ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, “জুলাই সনদ দেখলে আমার মনে হয়, ওই গ্রামে একটা শয়তান লোক ছিল।” বক্তব্যের ব্যাখ্যায় তিনি একটি উপমা টেনে বলেন, এক ব্যক্তি জীবদ্দশায় মানুষকে নানাভাবে কষ্ট দিত। মৃত্যুর আগে সে তার সন্তানদের নির্দেশ দিয়ে যায়, তাকে যেন কবর না দেওয়া হয়; বরং তিন রাস্তার মোড়ে বাঁশের সঙ্গে গেঁথে রাখা হয়।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির নির্দেশ পালন করতে গিয়ে সংশ্লিষ্টদেরও আইনি জটিলতায় পড়তে হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, “যে শয়তানি করে, সে মৃত্যুর পর লাশ নিয়েও শয়তানি করে।”
বদিউর রহমানের এ মন্তব্য ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
বদিউর রহমান বলেন, ‘তিনি (ড. ইউনূস) আকবরের বৈরাম খাঁ হতে চেয়েছিলেন। ছেলেপেলেগুলারে লাগিয়ে দিয়ে মব করিয়েছেন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছেন, হাসিনার বাড়ি ভাঙিয়েছেন। ভিন্ন রকম একটা কালচারে চলে গেলেন। এখন যে হামে লোক মরছে তার স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে কেউ এদিকে খেয়াল করেনি। তারা ছিল ভিন্ন জগতে। অতএব এই সরকারটাকে কোনো দিকে আপনি কোনো সুবিধা পাবেন না। গোটা জাতিকে দেশকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে ইউনূস সরকার।’
তিনি বলেন, ‘তার গভর্মেন্টকে আমি বলতাম এনজিওগ্রাম গভমেন্ট। কতগুলো এনজিও আর তার গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম গভর্মেন্ট এবং যেসব লোক-টোক নিয়েছে বেশির ভাগই তো সরকার সম্বন্ধে, দেশ চালানোয় তাদের জ্ঞান-বুদ্ধিও ছিল না।
বাইরে থেকে হায়ার করে এনে তিনি ওই সংস্কার, সংস্কার চিৎকার করতে করতে আলী রিয়াজ, সিয়াজ কাদেরকে এনে বেদরকারি সময় নষ্ট করছেন। কারণ হিজ মানি লাভার, অ্যান্ড পাওয়ার লাভার। অতএব সেভাবে তিনি এগিয়েছেন।’
এনবিআরের সাবেক এই চেয়ারম্যান আরো বলেন, ‘তিনি টাকা-পয়সা ভালোবাসেন। ট্যাক্স দিতে চান না। এর আগে একবার ট্যাক্স নিয়ে তিনি মামলা করতে করতে হাইকোর্ট পর্যন্ত গিয়ে হেরে গিয়ে তারপরও তার ট্যাক্স দেওয়া লাগছে। তারপর আবার ট্যাক্সগুলো তার আমলে কেমনি ট্যাক্সটা কবরে নিয়েছেন।’
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats