Wednesday, 17 June 2026
The News Diplomats
রাজবাড়ী প্রতিনিধি :
Publish : 08:40 AM, 17 June 2026.
Digital Solutions Ltd

হনুমানকে আঘাত, চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির

হনুমানকে আঘাত, চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির

Publish : 08:40 AM, 17 June 2026.
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি ক্লিনিকে রোগীদের বিশ্রামের জন্য রাখা সারি সারি বেঞ্চের একটিতে মাথা নিচু করে বসে আছে অসুস্থ হনুমান। ক্লিনিকের কর্মচারী ও রোগীর স্বজনদের কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন, কেউ কলা খেতে দিচ্ছেন।

তবে হনুমানটি কখনো মাথা নিচু করে থাকছে, আবার কখনো শুয়ে পড়ছে।

এই দৃশ্য পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারের। ক্লিনিকটির স্বত্বাধিকারী আরিফুল ইসলাম আজ বুধবার বলেন, ‘এই হনুমানটি দুই দিন আগে একবার এসেছিল। সে নিজেই হাত দিয়ে তার কাঁধ দেখিয়ে দিচ্ছিল। সেখানে কয়েকটি সেলাই দেওয়া রয়েছে।’

‘আমরা খোঁজ নিয়ে জানতে পারি, পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় এক তাল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে হনুমানটিকে কোপ দিয়েছিল। গতকাল সকালে এসে ১০ মিনিট পর চলে গিয়েছিল, দুপুর সাড়ে ১২টার দিকে আবার আসে। এখনে কোনো প্রাণী চিকিৎসক না থাকায় আমরা চিকিৎসা দিতে পারছিলাম না,’ বলেন তিনি।

আরিফুল আরও বলেন, ‘প্রাণিসম্পদ ও বন বিভাগকে জানানো হলে তারা এসে দুপুর আড়াইটার দিকে হনুমানটির চিকিৎসা শুরু করে।’ বর্তমানে হনুমানটি পাংশা উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। যোগাযোগ করা হলে বন কর্মকর্তা মো. আজিজুল হক  বলেন, ‘শোল্ডারে যেখানে সেলাই দেওয়া ছিল, সেখানে ইনফেকশন হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হনুমানটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হনুমানটিকে গতকালের চেয়ে আজ কিছুটা সুস্থ বলে মনে হচ্ছে। খাঁচার ভেতর আটক করতে পারলে উন্নত চিকিৎসা দেওয়া যেত। আমরা খাঁচার ব্যবস্থা করেছি, কিন্তু হনুমানটিকে ধরার জন্য যে ধরনের প্রযুক্তি দরকার তা আমাদের নেই।’

বিষয়টি পাংশা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে, বলেন আজিজুল।

এক প্রশ্নের জবাবে তিনি এই বন কর্মকর্তা বলেন, ‘কে এই হনুমানটিকে আঘাত করেছে আমরা এখনো জানতে পারিনি। বেশ কয়েক দিন আগে হনুমানটিকে আঘাত করা হয়েছে। ইতোমধ্যে থানায় জানানো হয়েছে। পুলিশ ওই ব্যক্তির খোঁজ করছে।’

তবে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ডেইলি স্টারকে জানান, বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগের ব্যাপারে তিনি অবগত নন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের ‘পুনর্গঠন ও উন্নয়ন’ তহবিল শিরোনাম লেবাননে যুদ্ধবিরতি দাবি জি সেভেন নেতাদের, হরমুজ নির্ভরতা কমাতে চান শিরোনাম ভালো লাগছে, আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনি শিরোনাম ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের ‘গুলি’, ক্ষুব্ধ স্টারমার শিরোনাম হ্যাটট্রিকের পর ফাউল বিতর্কে মেসি, দুরন্ত জয়ে শুরু আর্জেন্টিনার শিরোনাম হনুমানকে আঘাত, চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির