লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো- এই তর্কে বহুদিন ধরেই বিভক্ত ফুটবল বিশ্ব। এবার এই বিতর্কে যোগ দিয়ে নিজেকে ‘রোনালদো ভক্ত’ দাবি করে অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার বলেছেন, আজকের ম্যাচে মেসির জন্য নিজেদের গোলপোস্ট আটকে রাখতে চান তিনি।
ডালাসে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শ্লাগার। সেখানে তিনি বলেছেন, রোনালদোর সাথেই তিনি নিজের মিল বেশি খুঁজে পান। সে হিসেবে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে তিনি আজ নিষ্প্রভ রাখতে চান।
তবে মেসিকে যথাযথ সম্মান দিতে কার্পণ্য করেননি ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী শ্লাগার বলেছেন, ‘ব্যক্তি হিসেবে আমি মেসির চেয়ে বরং রোনালদোর সাথেই নিজেকে বেশি মেলাতে পারি। তবে মেসিকে নিয়ে কোনো কিছু বলার ধৃষ্টতা আমি করব না। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে সে। দলের মধ্যে তার উপস্থিতি অন্যরকম প্রেরণা দেয়। এ কারণেই আমি তার বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি। তাকে আটকাতে সম্ভাব্য সবকিছু করতে চাই আমরা’।
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ভালো পারফর্ম করেছেন শ্লাগার। সেই ম্যাচ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আর্জেন্টিনার বিপক্ষেও কাজে লাগাতে চান অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গের হয়ে খেলা এই গোলরক্ষক।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats