Monday, 22 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:30 AM, 22 June 2026.
Digital Solutions Ltd

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

Publish : 09:30 AM, 22 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে।

শেহবাজ শরিফ জানান, আলোচনায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কারিগরি পর্যায়ের আরও আলোচনা শুরু করার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেসিকে আটকানোর চ্যালেঞ্জ ‘রোনালদো ভক্ত’ গোলকিপারের শিরোনাম বিচার-প্রশাসন কে কী করছে, লাল ও সবুজ খাতায় লিখে রাখছেন ইনু শিরোনাম ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল হয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী শিরোনাম প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা শিরোনাম মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম বৃটিশরা কেন বারবার বদলাচ্ছে প্রধানমন্ত্রী, ১০ বছরে ৬ জনের পদত্যাগ