Tuesday, 23 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 07:51 AM, 23 June 2026.
Digital Solutions Ltd

‘রোলমডেল’ রোনালদো কি শুরুর একাদশে থাকছেন?

‘রোলমডেল’ রোনালদো কি শুরুর একাদশে থাকছেন?

Publish : 07:51 AM, 23 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকার আবারও প্রশংসা করেছেন পর্তুগাল কোচ। তবে রোনালদোকে ‘রোলমডেল’ আখ্যা দিলেও উজবেকিস্তানের বিপক্ষে তিনি শুরু থেকেই খেলবেন কি না, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি রবার্তো মার্টিনেজ।

হিউস্টনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্টিনেজ আরও বলেছেন, এই ম্যাচের আগে একদমই চাপ অনুভব করছে না তার দল।

কঙ্গো ম্যাচের পর থেকে রোনালদোকে নিয়ে কম সমালোচনা হয়নি। সংবাদ সম্মেলনে তাই অবধারিতভাবেই রোনালদোকে নিয়ে প্রশ্ন গেছে মার্টিনেজের কাছে। জবাবটাও একজন পেশাদার কোচের মতই দিয়েছেন তিনি, ‘সে (রোনালদো) প্রতি ম্যাচে এমনভাবে ফোকাস করে, যা খুব বিরল। যেভাবে সে প্রস্তুতি নেয়, অনুশীলন করে, নিজের ফিটনেসের খেয়াল রাখে, সবকিছু মিলিয়ে সে আমাদের সবার জন্য বড় এক উদাহরণ’।

রোনালদোর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকেও সম্মান জানিয়েছেন মার্টিনেজ, ‘ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছে সে। দীর্ঘ সময় ধরে নিজের দেশের প্রতিনিধিত্ব করছে। সে প্রতিনিয়ত উন্নতি করতে চায়, দলের হয়ে অবদান রাখতে চায়। আমাদের দলের জন্য সে একজন রোলমডেল’।

পর্তুগালের দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার পরিকল্পনায় রোনালদোকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করছেন কোচ, ‘আমরা ডিফেন্ড করে দ্রুত আক্রমণে যেতে চাই। এমন পরিস্থিতিতে আপনার একজনকে দরকার যে দ্রুত স্পেস তৈরি করে দিতে পারে। আর এসব ক্ষেত্রে রোনালদোর চেয়ে ভালো কেউ নেই’।

তবে আগের ম্যাচের অমন পারফরম্যান্সের পর এই ম্যাচে শুরু থেকেই রোনালদো থাকছেন কি না, এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা জানিয়েছেন মার্টিনেজ। বলেছেন, একাদশ কী হবে সেটি এখনো নিজের খেলোয়াড়দের সাথেই আলোচনা করেননি তিনি।

কঙ্গোর বিপক্ষে জয় না পাওয়ার হতাশাকেই নবাগত উজবেকিস্তানের বিপক্ষে প্রেরণা বানাতে চাইছেন পর্তুগালের কোচ, ‘আমরা এখন দল হিসেবে আরও শক্তিশালী, আরও একতাবদ্ধ। আমরা নিজেদের লক্ষ্যে অবিচল আছি। কাঙ্ক্ষিত ফলাফল না এলে সমালোচনা হতেই পারে। এটি স্বাভাবিক বিষয়। আমরা কোনো চাপ নিচ্ছি না’।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাইপ্রাসে শাহরিয়ারকে হত্যার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ শিরোনাম ইতিহাসের ফ্রেমে হোয়াকিন ব্রুনো, মেসির অবিস্মরণীয় উদযাপন শিরোনাম ‘রোলমডেল’ রোনালদো কি শুরুর একাদশে থাকছেন? শিরোনাম ঢাবির আওয়ামীপন্থী ৩ অধ্যাপক সাময়িক বরখাস্ত, অবৈধ গোলাম রব্বানী শিরোনাম সরকারের বিরুদ্ধে মামলা ঠুকলেন চেক রিপাবলিক প্রেসিডেন্ট! শিরোনাম পূর্ণ দামে তেল বিক্রি করবে ইরান, যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন