Thursday, 21 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:03 PM, 20 May 2026.
Digital Solutions Ltd

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন

দুই কেন্দ্রের ব্যালট মিলে ভোটের অংক বেড়েছে, বিভ্রান্তির কোনো অবকাশ নেই

দুই কেন্দ্রের ব্যালট মিলে ভোটের অংক বেড়েছে, বিভ্রান্তির কোনো অবকাশ নেই

মঙ্গলবার রাতে বিডি ফিউশন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ কমিশনার।

Publish : 12:03 PM, 20 May 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

২২ মে শুক্রবার চুড়ান্ত গণনা এবং ফল প্রকাশের আশাবাদ

টরন্টোর বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো’র বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গণনা সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে যখন কমিউনিটিতে নানা আলোচনা-সমালোচনা চলছিল, তখন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন পরিস্থিতি অনেকটাই পরিষ্কার করেছে বলে মনে করছেন কমিউনিটির সচেতন মহল।

গতকাল ১৯ মে মঙ্গলবার রাত ৯টায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আজফর আহমেদ সৈয়দ ভোট গণনার পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং স্পষ্টভাবে জানান, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম হয়নি। ভোট গ্রহণ, ব্যালট বাক্স সংরক্ষণ, বাক্স আনা-নেয়া, বাক্স খোলা, গণনা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম তিন প্যানেলের সভাপতি, নির্বাহী সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল প্রার্থী, পর্যবেক্ষক, সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় কোনো অনিয়মের সুযোগ নেই।

সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক অপপ্রচার রোধে সর্বমহলের সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার আজফর আহমেদ সৈয়দ জানান, নির্বাচন কমিশনের মূল পরিকল্পনা ছিল গত সোমবার একসঙ্গে ভোট গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা। সে অনুযায়ী ধারাবাহিকভাবে ব্যালট বাক্স খোলা হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে গণনা প্রক্রিয়া, স্বেচ্ছাসেবকদের সীমিত সময়, সামগ্রিক পরিস্থিতি এবং নানামূখী চাপের মধ্যে ভুলক্রমে হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারের কিছু ব্যালট বিডি ফিউশন কেন্দ্রের ব্যালটের সঙ্গে মিশে যাওয়ায় সংখ্যাগত বিভ্রান্তির সৃষ্টি হয়।

বিডি ফিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিতীয় দিন ভোট গণনায় তিন প্যানেলের সভাপতিসহ প্রায় সকল প্রার্থী, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে পর্যায়ক্রমে বিডি ফিউশন এবং হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টার ভোট কেন্দ্রের রক্ষিত ব্যালট বাক্স পর্যায়ক্রমে খোলা হয় এবং সকল ব্যালটের ভাজ খোলা হয়। এক পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে গণনা শেষ করা সম্ভব হবে না বিধায় নির্বাচন কমিশন এবং তিন প্যানেলের সভাপতি প্রার্থী আলোচনাক্রমে একমত হয়ে হাঙ্গেরিয়ান কেন্দ্রের ব্যালেট পুনরায় বাক্সে সংরক্ষণ করেন এবং আগামী শুক্রবার গণনার পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়। এসময় হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টার ভোট কেন্দ্রের কিছু ব্যালেট বিডি ফিউশন কেন্দ্রের ব্যালেটের সঙ্গে মিশে যায়। যা দ্বিতীয় দিনের গণনায় ভোটের অংক প্রকাশের পর ধরা পড়ে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঐদিন গণনার ফল যখন ঘোষণা করা হয়, তখন ভুলবশতঃ তিনি ‘ঐদিনে গণনার ফল’ না বলে ‘বিডি ফিউশন কেন্দ্রের ফল’ বলায় বিভ্রান্তির সৃষ্টি হয়, যা সম্পুন্ন অনিচ্ছাকৃত। তাছাড়া চুড়ান্ত গণনায় মোট কাস্টিং ভোট ও ব্যালটের সংখ্যায় মিল থাকলেই সকল জল্পনার অবসান হবে।

প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে আরো জানান, উদ্ভুত পরিস্থিতির পর সকল প্যানেলের সভাপতির সঙ্গে তার কথা হয়েছে এবং সবার কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। চুড়ান্ত গণনায় সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে কমিশন আরও জানায়, নির্বাচন চলাকালে প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের প্রতিনিধি, সাংবাদিক ও পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তখন কোনো প্যানেল ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগও করেননি।

কমিউনিটির অনেকেই মনে করছেন, নির্বাচন কমিশন দ্রুত সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা কমেছে। একই সঙ্গে প্রয়োজন হলে কোনো প্যানেল চাইলে পুনরায় ভোট গণনার ঘোষণা কমিশনের স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রতিফলন।

উল্লেখ্য, ১৫, ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৮ হাজার ১২৪ ভোটারের মধ্যে ৪ হাজার ৭১৫ জন ভোট প্রদান করেন, যা কমিউনিটির ব্যাপক অংশগ্রহণেরই প্রমাণ। তিনটি প্যানেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২২ মে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে পুনরায় অবশিষ্ট ভোট গণনা শুরু হবে। টানা গণনা শেষে ২৩ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। কমিশন সে পর্যন্ত সকলকে ধৈর্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

কমিউনিটির বিশিষ্টজনদের মতে, একটি বড় নির্বাচনে প্রযুক্তিনির্ভর নয়, সম্পূর্ণ ম্যানুয়াল গণনা প্রক্রিয়ায় এমন মানবিক ভুল ঘটতেই পারে। তাছাড়া একটি ব্যালটে প্রতিটি প্যানেলের ২৯ জন প্রার্থীর নাম রয়েছে। যা গণনা খুবই জটিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো— নির্বাচন কমিশন বিষয়টি লুকোচুরি না করে  প্রকাশ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে এবং স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে। ফলে এখন সবার প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে বাকি গণনা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক চূড়ান্ত ফলাফল উপহার দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো— নির্বাচন কমিশন দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়েছে এবং দায়িত্ব এড়িয়ে না গিয়ে স্বচ্ছতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে। এতে করে অনেকের মধ্যকার শঙ্কা ও বিভ্রান্তি দূর হয়েছে।

কমিউনিটির সচেতন ব্যক্তিদের মতে, নির্বাচন কমিশনের ব্যাখ্যায় উঠে এসেছে, পুরো ঘটনাটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত মানবিক ভুলের ফল; কোনো ধরনের উদ্দেশ্যমূলক অনিয়মের নয়। তাছাড়া যেখানে সবকিছু হচ্ছে ৩ প্যানেলের সবার উপস্থিতিতে এবং আলোচনাক্রমে সবার সম্মতির ভিত্তিতে, সেখানে অনিয়ম অনিয়ম কিংবা অস্বচ্ছতার কোনো সুযোগ নেই।

ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দিন ভোট গণনার পর বলা হয় বিডি ফিউশন কেন্দ্রের ফলাফলে সভাপতি পদে তিন প্রার্থীর মোট ভোট ২ হাজার ৩৯  , যেখানে ওই কেন্দ্রে কাস্ট হওয়া ভোট ছিল ১ হাজার ৬৬৮। অতিরিক্ত ৩৭১ ভোটের বিষয়টি সামনে আসতেই উপস্থিত প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অতিরঞ্জিত মন্তব্য, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা কমিউনিটির মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়াচ্ছে। দায়িত্বশীল মহল মনে করছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ব্যাখ্যা ও ফলাফলের জন্য অপেক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।

কমিশন সদস্যরা সামাজিক মাধ্যমে গুজব, উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, একটি বৃহৎ সামাজিক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে বিভক্তি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও ঐক্যের পরিবেশ বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।কমিশন সকল সদস্য, সমর্থক ও প্রবাসী কমিউনিটির প্রতি শান্ত থাকার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

দুই দিনের ভোট গণনায় দেখা গেছে রনি-মারুফ-রাসেল পরিষদ এবং এবাদ-মঈনুল-বাবলু পরিষদ প্রায় সমান-সমান অবস্থানে রয়েছে। আগামী শুক্রবার চুড়ান্ত ফলাফলে বিজয় নির্ধারণ হবে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার লায়েক আহমদ চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেইন ও শ্রী শঙ্কু পুরকায়স্থ।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুই কেন্দ্রের ব্যালট মিলে ভোটের অংক বেড়েছে, বিভ্রান্তির কোনো অবকাশ নেই শিরোনাম সামিটে জয়ের মালিকানা, ক্রিস্টিনাকে বছরে দেবেন ২ লাখ ৪০ হাজার ডলার শিরোনাম পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ শিরোনাম ‘জঙ্গলের আইন’ ফিরে আসার শঙ্কায় রাশিয়া-চীনের সতর্কবার্তা শিরোনাম হামের টিকা সংকট ও শিশুমৃত্যু নিয়ে ইউনূস সরকারকে দায়ি করলো ইউনিসেফ! শিরোনাম আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে-`ব্যাক করেনি-তারা ছিলোই’