Wednesday, 20 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:25 AM, 19 May 2026.
Digital Solutions Ltd

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির

Publish : 08:25 AM, 19 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

সিডনির ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মসমর্পণ করেছেন এক বাংলাদেশি। তবে তার নাম জানা যায়নি। পুলিশ তাকে সোমবার গ্রেপ্তার করেছে। ওই দুই ছেলের শিক্ষা গ্রহণ ও বিকাশজনিত সমস্যা ছিল। এ খবর দিয়েছে অনলাইন সিডনি মর্নিং হেরাল্ড। এতে বলা হয়, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার সন্ধ্যায় নিজেই পুলিশকে ফোন করেন। ঘটনাটি ঘটে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাম্পবেলটাউনে তার বাড়িতে। পুলিশ পরে ওই বাড়ি থেকে ১২ ও ৫ বছর বয়সী তার দুই ছেলে ও ৪৬ বছর বয়সী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। তাদের শরীরে গুরুতর কাটাছেঁড়ার চিহ্ন পাওয়া যায়। এসব ক্ষতকে অত্যন্ত নৃশংস বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মাধ্যমে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার ক্যাম্পবেলটাউন আদালতে সংক্ষিপ্ত শুনানির সময় হাজির করা হয়নি তাকে। তার আইনজীবী জাওয়াদ হোসেন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তার মক্কেল পুলিশ হেফাজতে মর্মাহত অবস্থায় আছেন। তিনি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন। আইনজীবী জানান, অভিযুক্তের অতীত গার্হস্থ্য সহিংসতা, মাদক ব্যবহার বা মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি মন্তব্য করবেন না। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই ব্যক্তি দুই ছেলের পূর্ণকালীন পরিচর্যাকারী ছিলেন। তাদের বিকাশজনিত সমস্যা ছিল। তার স্ত্রী চাকরি করতেন। প্রায় এক দশক আগে তারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে আশ্রয় নেন। অস্ট্রেলিয়ার পুলিশ কর্মকর্তা অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মোরোনি সোমবার রাতে ঘটনাস্থলকে অত্যন্ত সহিংস অপরাধের দৃশ্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বাড়ির ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে, যা আহত হওয়ার পদ্ধতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাড়ির ভেতরে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আগে থেকে পুলিশের পরিচিত ছিলেন না এবং তার কোনো অপরাধমূলক রেকর্ডও নেই। পরিবারটির সঙ্গে সামাজিক সেবা সংস্থারও আগে কোনো যোগাযোগ ছিল না।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মার্কিন নারীদের সঙ্গী হিসেবে কে সেরা—নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য শিরোনাম অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির শিরোনাম সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব শিরোনাম শঙ্কার দীর্ঘ প্রহর পেরিয়ে নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল শিরোনাম ট্রাম্প-নেতানিয়াহুর মাথার জন্য ৫ কোটি ইউরো দেবে ইরান শিরোনাম স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশ, এখানেও চীন-রাশিয়া শীর্ষে