Sunday, 17 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:55 AM, 16 May 2026.
Digital Solutions Ltd

মুখ্যমন্ত্রী বিজয় কোথায়? শুনে লজ্জা পেলেন তৃষা, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী বিজয় কোথায়? শুনে লজ্জা পেলেন তৃষা, ভাইরাল ভিডিও

Publish : 08:55 AM, 16 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

তামিল সিনেমার অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। এবার কারণ তাঁর ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়কে নিয়ে ভক্তদের মন্তব্য শুনে লজ্জায় হেসে ফেলতে দেখা গেছে তাঁকে।

ঘটনাটি ঘটেছে নতুন তামিল সিনেমা ‘কারুপ্পু’র প্রদর্শনীতে। দীর্ঘ বিলম্বের পর অবশেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। সিনেমা দেখে হল থেকে বের হওয়ার সময় তৃষাকে ঘিরে ধরেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা তৃষাকে উদ্দেশ করে এক ভক্ত চিৎকার করে বলেন, ‘থালাপতিকে বলবেন আমি তাঁর খোঁজ নিয়েছি!’

‘থালাপতি’ নামটি মূলত বিজয়ের জনপ্রিয় উপাধি। ভক্তের এমন মন্তব্যে তৃষা লাজুক হেসে উত্তর দেন, ‘কান্ডিপা’, অর্থাৎ ‘অবশ্যই বলব’। এরপর তাঁকে মাথা নিচু করে মুঠোফোনের দিকে তাকাতে দেখা যায়। পরে তিনি হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছাও জানান।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কারণ, গত কয়েক মাস ধরেই তৃষা ও বিজয়ের কথিত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। তাঁর সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান।

সেই অনুষ্ঠান থেকেও বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়। এক ভিডিওতে দেখা যায়, বিজয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তৃষা।

আরেকটি ছবিতে বিজয়ের মা শোভার সঙ্গে তাঁকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে নিজের অনুষ্ঠানের সাজের ছবি পোস্ট করে তৃষা লেখেন, ‘ভালোবাসার শব্দ সব সময়ই সবচেয়ে জোরালো।’

তৃষার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে তাঁর বাগ্‌দান হয়েছিল, যদিও পরে সেটি ভেঙে যায়। অন্যদিকে বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতা সরনালিঙ্গমকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজয়ের সঙ্গে এক অভিনেত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন করেছেন সঙ্গীতা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু নিশ্চিত করেননি। এদিকে ‘কারুপ্পু’ সিনেমাটিও মুক্তির আগেই নানা জটিলতায় ছিল। পরিচালক আরজে বালাজি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সুরিয়া ও তৃষা।

ছবির গল্পে দেখা যাবে, এক বাবা ও মেয়ের দীর্ঘ আইনি লড়াই। দুর্নীতিগ্রস্ত আইনজীবী বেবি কান্নানের বিরুদ্ধে তাঁদের সংগ্রামকে কেন্দ্র করে এগোয় কাহিনি। সুরিয়া অভিনয় করেছেন ‘সরবনন’ নামের এক আইনজীবীর চরিত্রে, যাকে অনেকেই করুপ্পাসামির অবতার হিসেবে দেখছেন। আর তৃষা অভিনয় করেছেন আইনজীবী ‘প্রীতি’র চরিত্রে।

ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই প্রায় ৭ দশমিক ২ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। যদিও আর্থিক জটিলতার কারণে প্রথম দিনের বেশ কয়েকটি শো বাতিল করতে হয়েছিল।

এদিকে রাজনীতিতে বড় জয় পেয়েছেন বিজয়, ভোটে জিতে হয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গান’–এর মুক্তি এখনো অনিশ্চিত। সেন্সর জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিষাক্ত গ্যাসেই ওমানে মৃত্যু ৪ ভাইয়ের, মঙ্গলবার মরদেহ দেশে যাচ্ছে শিরোনাম রোববার দেশে আসছে কনটেন্ট ক্রিয়েটর কারিনার মরদেহ শিরোনাম বাংলাদেশ সফরে আসছেন শেহবাজ শরিফ ও আসিম মুনির শিরোনাম এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করার: তারেক রহমান শিরোনাম ট্রাম্পের এক সপ্তাহের মধ্যেই পুতিনের চীন সফর কী শক্তির ভারসাম্য? শিরোনাম মুখ্যমন্ত্রী বিজয় কোথায়? শুনে লজ্জা পেলেন তৃষা, ভাইরাল ভিডিও