17 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:36 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

নগ্ন বিজ্ঞাপন বিতর্কে দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি

নগ্ন বিজ্ঞাপন বিতর্কে দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি

Publish : 08:36 AM, 16 September 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

একটি বিজ্ঞাপন প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ নভিগের বিজ্ঞাপনটিতে নগ্ন অবস্থায় দেখা গেছে ‘ইউফোরিয়া’ তারকাকে। শরীরের বিভিন্ন অংশ আড়াল করতে ব্যবহার করা হয়েছে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট।

গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশ করেন সিডনি। এক মিনিটের বিজ্ঞাপনটি এরই মধ্যে ১১ লাখের বেশি লাইক পেয়েছে। বিজ্ঞাপন প্রকাশের পর প্রথম তিন দিনে অবশ্য তাঁর অনুসারী কমেনি, বরং প্রায় ৫০ হাজার বেড়েছিল।

এরপর চিত্র বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের হিসাবে, রোববার সিডনির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন অনুসারী কমে। পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাঁকে আনফলো করেন। সব মিলিয়ে দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

তবে সংখ্যাটি সিডনির মোট অনুসারীর তুলনায় খুব বেশি নয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২ কোটি ৫০ লাখের বেশি। ফলে এ সময়ে হারানো অনুসারীর সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশের কম। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। নারী ক্রীড়াবিদদের একটি অংশও এতে আপত্তি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটি দেখে আমি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এমন এক পৃথিবীতে কীভাবে বাস করছি, যেখানে নারীর শরীরকে পণ্য বানানো এবং নারীদের খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা এখনো চলছে?’

কী বললেন সিডনি

সমালোচনার মধ্যে বিজ্ঞাপনটি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সিডনি। গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রচারণাটি ছিল একটি মজার ভাবনাকে তুলে ধরার চেষ্টা। ধারণাটি সহজ—সব কোলাহল সরিয়ে পুরো মনোযোগ খেলাধুলার দিকে দেওয়া। প্রচারণাটিতে আত্মবিশ্বাস, রসিকতা ও খেলাচ্ছলে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে।’

নভিগের সঙ্গে সিডনির সম্পর্ক শুধু বিজ্ঞাপনের নয়। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকানারও অংশীদার তিনি। বিজ্ঞাপনে সিডনিকে বলতে শোনা যায়, নভিগে যুদ্ধ, মৃত্যু বা রাজনীতি নিয়ে বাজি ধরার সুযোগ নেই। এখানে শুধু খেলাধুলা নিয়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ রয়েছে।

সমালোচনার মধ্যেই রোববার নভিগের বিজ্ঞাপনের কয়েকটি ছবি ও ভিডিও আবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সিডনি। ক্যাপশনে লেখেন, ‘ইটস গেমডে।’ সঙ্গে নভিগের অ্যাকাউন্ট ও হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।

এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদও প্রকাশ করেন সিডনি। ওই ম্যাগাজিনের প্রচ্ছদে অতীতে নগ্ন বা স্বল্প পোশাকে বিভিন্ন ক্রীড়াবিদকে দেখা গেছে।

সিডনির এই পোস্টকে অনেকে বিজ্ঞাপনটির সমালোচনার জবাব হিসেবে দেখেছেন। যদিও সমালোচকদের উদ্দেশে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

বিজ্ঞাপন নিয়ে বিতর্কে সিডনি সুইনির নাম এর আগেও এসেছে। গত বছর আমেরিকান ইগলের একটি জিনসের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। ওই প্রচারণার স্লোগান ছিল, ‘সিডনি সুইনির দারুণ জিনস।’ শব্দের খেলা নিয়ে তখন বিতর্ক হয়েছিল।

চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্নের প্রচারণায়ও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সিডনি।

তবে নভিগের বিজ্ঞাপনকে ঘিরে এবারের বিতর্কের পরিসর কিছুটা আলাদা। কারণ, নারী ক্রীড়াবিদদের একটি অংশ প্রশ্ন তুলেছেন—খেলাধুলায় নারীদের দীর্ঘদিনের পরিশ্রম ও সাফল্যের বদলে কেন তাঁদের শরীরকে বিজ্ঞাপনের মূল আকর্ষণ হিসেবে দেখানো হবে?

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নগ্ন বিজ্ঞাপন বিতর্কে দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি শিরোনাম ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশীট শিরোনাম সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, হুতিদের সঙ্গে আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের শিরোনাম জ্বালানি নিরাপত্তায় কেন বিপাকে বাংলাদেশ, কীভাবে সামলাবে পরিস্থিতি? শিরোনাম বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ শিরোনাম উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ