Thursday, 07 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:29 AM, 06 May 2026.
Digital Solutions Ltd

সাংবাদিকতার অস্কার ‘পুলিৎজার পুরস্কার’ এবার জিতলেন যারা

সাংবাদিকতার অস্কার ‘পুলিৎজার পুরস্কার’ এবার জিতলেন যারা

Publish : 08:29 AM, 06 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

সাংবাদিকতা ও সাহিত্যের ‘অস্কার’খ্যাত ২০২৬ সালের পুলিৎজার পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের পুরস্কারে মার্কিন সরকারের রাজনৈতিক সংস্কারের নেতিবাচক প্রভাব, আন্তর্জাতিক নজরদারি এবং গাজা উপত্যকায় যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠেছে। ট্রাম্প প্রশাসনের সমালোচনা ও গাজা যুদ্ধের বাস্তবতা তুলে ধরা বিষয়গুলোই অধিক পুরস্কার লাভ করেছে।

সাংবাদিকতায় সেরাদের লড়াই

এবারের সাংবাদিকতা বিভাগে সবচেয়ে মর্যাদাপূর্ণ পাবলিক সার্ভিস পুরস্কার জিতেছে দ্য ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প প্রশাসনের অধীনে ফেডারেল এজেন্সিগুলোর আমূল পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছে, তা সাহসিকতার সাথে উন্মোচন করায় তাদের এই সম্মাননা দেয়া হয়।

অনুসন্ধানী সাংবাদিকতা

অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে দ্য নিউ ইয়র্ক টাইমস পুরষ্কার জিতে নিয়েছে। এ পুরস্কারের কেন্দ্রবিন্দুতে ছিল ক্ষমতার অপব্যবহার ও নজরদারির প্রভাব বিষয়ে অনুসন্ধান। তারা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে দেখিয়েছে কীভাবে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য খাতে স্বার্থ হাসিল করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য ও তাদের মিত্ররা।

বিট রিপোর্টিং ন্যাশনাল রিপোর্টিং

এই ২টি বিভাগ জিতে নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিট রিপোর্টিং বিভাগে জিতেছেন রয়টার্স এর জেফ হরউটজ এবং এনজেন থাম। মার্ক জাকারবার্গের কোম্পানি মেটা বিভিন্ন স্ক্যাম এবং এআইয়ের কাছে ব্যবহারকারীদের তথ্য ফাঁস করার বিষয়ে প্রতিবেদন করেন তারা। ন্যাশনাল রিপোর্টিং জিতেছেন নেড পার্কার, লিন্ডা সো, পিটার ইসলার ও মাইক স্পেক্টরের টিম।

ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগ লোকাল রিপোর্টিং বিভাগ

এই পুরস্কার পেয়েছে দ্য মিনেসোটা স্টার ট্রিবিউন। একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলার ঘটনায় দুই শিশুর মৃত্যু ও ১৭ জনের আহতের খবরটি অত্যন্ত মানবিক ও গভীরভাবে ফুটিয়ে তুলেছিল তারা। তাদের প্রতিবেদনে ঘটনার ভয়াবহতার পাশাপাশি শোকাতুর পরিবারের প্রতি যে সহমর্মিতা দেখানো হয়েছে, তাকে শক্তিশালী ও কম্প্যাশনেট বলে অভিহিত করেছে পুলিৎজার কমিটি। একইভাবে, শিকাগো শহরজুড়ে অভিবাসীদের ওপর আইসিই (আইস) এজেন্টদের অভিযানের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের গল্প বলে লোকাল রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছে দ্য শিকাগো ট্রিবিউন।

আন্তর্জাতিক রিপোর্টে জিতলো এপি

ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি পুরস্কার পেয়েছে তাদের একটি বৈশ্বিক অনুসন্ধানের জন্য। সিলিকন ভ্যালিতে তৈরি গণনজরদারি প্রযুক্তি কীভাবে চীন হয়ে ফের মার্কিন বর্ডার টহলে ব্যবহৃত হচ্ছে, তা বিশ্ববাসীর সামনে আনে তারা। এছাড়া রয়টার্স জিতেছে ন্যাশনাল রিপোর্টিং বিভাগে।

ফিচার ফটোগ্রাফি

এই বিভাগে দ্য ওয়াশিংটন পোস্টের জাহি চিকওয়েন্ডিউ একটি মর্মস্পর্শী ছবির জন্য পুরস্কৃত হয়েছেন। যেখানে দেখা যায় ক্যান্সারে আক্রান্ত মৃত্যু পথযাত্রী বাবার কোলে তার নবজাতক সন্তান। ফিচার রাইটিং বিভাগে পুরষ্কার পেয়েছে অ্যারন প্রারসলি। সমালোচনা বিভাগে জিতেছে দ্য ডালাস মর্নিং নিউজের মার্ক ল্যামস্টার। মতামত বিভাগে জিতেছে দ্য নিইউর্য়ক টাইমসের এম. গ্রেসসেন। ব্লুমবার্গ নিউজের আনন্দ আরকে, সুপর্ণা শর্মা ও নাতালি ওবিকো জিতেছেন ইলাস্ট্রেটেড রিপোর্টিং এন্ড কমেন্ট্রি বিভাগে।

ব্রেকিং নিউজ ফটোগ্রাফি অডিও সাংবাদিকতা

এবারের অন্যতম আলোচিত বিষয় ছিল ব্রেকিং নিউজ ফটোগ্রাফি। নিউ ইয়র্ক টাইমসের কন্ট্রিবিউটর সাহের আলঘোরা গাজা যুদ্ধের ধ্বংসলীলা ও অনাহারের ছবি তুলে পুরস্কার জিতেছেন। তার তোলা বাবার কোলে গুলিবিদ্ধ সন্তানের ছবি বিশ্বকে নাড়া দেয়। এছাড়া ২০২৫ সালের অক্টোবরে গাজা শহর অভিমুখে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাঁটার দৃশ্যটিও বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। অডিও রিপোর্টিংয়ে স্পোর্টস সাংবাদিকতার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে পাবলো তোরে ফাইন্ডস আউট পডকাস্টটি। এনবিএ এর আর্থিক কেলেঙ্কারি ফাঁস করে অডিও রিপোর্টিং বিভাগে পুলিৎজার পুুরস্কার জেতেন তিনি।

সাহিত্য সংস্কৃতিতে নতুন ইতিহাস

সাহিত্যে এবার বড় চমক দেখিয়েছেন ড্যানিয়েল ক্রস। তার ‘অ্যানজেল ডাউন’ উপন্যাসটি একটি মাত্র বাক্যে লেখা, যা শৈল্পিক বিচারে মাস্টারপিস হিসেবে গণ্য হয়েছে। নাটকে জিতেছেন বেস ওহল তার ‘লিবারেশন’ নাটকটির জন্য। ইতিহাস বিভাগ জিতে নিয়েছেন জিল লেপরে। ‘উই দ্যা পিপল: অ্যা হিস্ট্রি অফ দ্যা ইউএস কন্সটিটিউশন’ গ্রন্থের জন্য এই পুরষ্কার পান তিনি। ‘আরস পয়েটিকাস’ কবিতা সমগ্রের জন্য কবিতা বিভাগে জিতেছেন জুলিয়ানা স্ফার। সংগীত বিভাগে জিতেছেন গ্যাব্রিয়েলা লেনা ফ্রাংক।

বিশেষ সম্মাননা, এক দশকের লড়াইয়ের জয়

এবারের অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল জুলি কে. ব্রাউনকে দেয়া বিশেষ সম্মাননা। প্রায় এক দশক আগে জেফরি এপস্টেইনের যৌন পাচার ও ক্ষমতার প্রভাব নিয়ে মিয়ামি হেরাল্ডে তার করা ধারাবাহিক প্রতিবেদনগুলো আজও সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এবারের পুলিৎজার বোর্ড জানায়, আধুনিক বিশ্বের জটিলতা ও সত্যের সন্ধানে সাংবাদিকদের যে লড়াই, তার প্রতিফলন ঘটেছে এই তালিকায়।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাংবাদিকতার অস্কার ‘পুলিৎজার পুরস্কার’ এবার জিতলেন যারা শিরোনাম শেখ হাসিনা নামিয়েছিলেন সেনা, দুই বছর পর ফিরবে ব্যারাকে শিরোনাম ১০ হাজার অস্ত্র উদাও, জমা দেওয়া অস্ত্র ফেরত দেবে না সরকার শিরোনাম ট্রাম্প নমনীয়, যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান শিরোনাম চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিক, থালাপতি বদলে দিলেন তামিলনাড়ু শিরোনাম দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়া সিকদার গ্রুপের যেভাবে পতন