Monday, 04 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:15 AM, 04 May 2026.
Digital Solutions Ltd

বিএনপি প্রতিনিধিদলের পর এবার চীন যাচ্ছেন খলিল-হুমায়ূন

 বিএনপি প্রতিনিধিদলের পর এবার চীন যাচ্ছেন খলিল-হুমায়ূন

Publish : 11:15 AM, 04 May 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা ২টায় বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন হুমায়ুন কবির। ফরেন অফিস সূত্র বলছে, নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বেইজিং সফরে যাচ্ছেন। এর আগে বিএনপির একটি শক্তিশালী প্রতিনিধিদল এবং একটি সাংবাদিক প্রতিনিধিদল চীন সফর করেন।

জানা গেছে, ৫ই মে শুরু হওয়া এই সফর শেষ হবে ৭ই মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ড. খলিলের প্রথম চীন সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেইজিং সফর করেছিলেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ড. খলিলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিষেশজ্ঞরা। চব্বিশের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি দল চীন যাচ্ছেন। এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর হিসেবে প্রথম কোন দেশের অতিথি হবেন তা এই সফরের পরই নির্ধারিত হবে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপি প্রতিনিধিদলের পর এবার চীন যাচ্ছেন খলিল-হুমায়ূন শিরোনাম ট্রাম্প যাচ্ছেন চীন, সম্পর্ক জোরদারের সম্ভাবনা দেখছে বেইজিং শিরোনাম শর্তের আষ্টেপৃষ্ঠে বন্দি! বাংলাদেশের ঘাড়ে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রের ৬ শিরোনাম একদিনে ১৭ শিশুর মৃত্যু, ৫০ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩১১ শিরোনাম মমতার পতন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির শুভেন্দু শিরোনাম যুক্তরাষ্ট্র ঠেকাতে ইরানকে রাশিয়া অস্ত্রের চেয়েও বেশি কিছু দিচ্ছে?