Monday, 02 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 02:18 PM, 02 March 2026.
Digital Solutions Ltd

ইরানে আরো বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানে আরো বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

Publish : 02:18 PM, 02 March 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ‘কঠোর আঘাত’করেনি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প ‘হ্যাঁ’সূচক জবাব দেন।

তিনি বলেন, ‘আমরা সত্যিই তা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে (নিরাপদ স্থানে) অবস্থান করুক। বাইরে পরিস্থিতি নিরাপদ নয়।’প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে। ট্রাম্প বলেন, ‘আমরা এখনো তাদের (ইরান) ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনো আসেনি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।

ইরানের নয়টি হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অন্তত নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদ সদস্য ফাতেমেহ মোহাম্মদ বেইগি। তিনি দেশটির সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিশনের সদস্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

মোহাম্মদ বেইগি বলেন, হামলার শিকার হাসপাতালগুলোর মধ্যে পাঁচটি রাজধানী তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত। তিনি জানান, হামলার কারণে তেহরানের গান্ধী হাসপাতালটি বর্তমানে পুরোপুরি খালি করা হয়েছে। সেখানকার সব রোগীকে অন্য চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের

ইরানের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কাতার। আজ সোমবার এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসাথে ইরানের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

আরও মার্কিন প্রাণহানির আশঙ্কা মার্কিন জেনারেলের

ইরানে লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

 জেনারেল কেইন বলেন, ‘আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব।’ কেইন আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও যৌথ বাহিনীকে যেসব সামরিক লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা শেষ করতে সময় লাগবে। কিছুক্ষেত্রে এই কাজটি কঠিন ও শ্রমসাধ্য হতে পারে।’

ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি করছিল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে না। তবে এই অভিযানের প্রভাব অত্যন্ত ব্যাপক।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল। দেশটি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সুরক্ষা দিতে এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হেগসেথ এ কথা বলেন। তাঁর ভাষায় , ‘এটি তথাকথিত শাসনব্যবস্থা পরিবর্তনের (রেজিম চেঞ্জ) যুদ্ধ নয়। তবে শাসনব্যবস্থা যে বদলে গেছে, তা নিশ্চিত।’

ইরানে হামলায় অংশ নিচ্ছে না যুক্তরাজ্য

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় অংশ নিচ্ছে না যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি।

স্টারমার জানান, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডারগুলো বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে থাকা অবস্থাতেই ধ্বংস করার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। বেসামরিক নাগরিকদের রক্ষা এবং মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে যুক্তরাজ্য এ অনুরোধে সম্মত হয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান যাতে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সে জন্য আমি এই নতুন অনুরোধে সায় দিয়েছি।’ তবে তিনি এও জানান, যুক্তরাজ্য সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নিচ্ছে না।

স্টারমার আরও উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ধ্বংস করতে ফ্রান্স ও জার্মানি তাদের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত রয়েছে।

ভুল করে’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

কুয়েতে সোমবার যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, স্পষ্টতই এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’বা মিত্রবাহিনীর ভুলে ছোড়া গোলার আঘাতে ঘটেছে।

সিএনএনের শনাক্ত করা অন্য ভিডিওগুলোতে দেখা যায়, উড়োজাহাজ থেকে ইজেক্ট (জরুরি নির্গমন) করার পর এক পাইলট কুয়েতের মাটিতে অবস্থান করছেন।

এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, মরুভূমি এলাকায় একটি কাঁটাতারের লাইনের কাছে কমলা ও সাদা রঙের একটি প্যারাস্যুট এবং এর দড়ির পাশে এক ব্যক্তি পুরো ফ্লাইট স্যুট ও হেলমেট পরে হাঁটু গেড়ে বসে আছেন। সিএনএন এই ভিডিওটির অবস্থান শনাক্ত করেছে, যা আলি আল সালেম ঘাঁটি থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৫ মাইল) দূরে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ওই পাইলট দাঁড়িয়ে আছেন এবং আশপাশের লোকজন তাঁকে দেখছেন। এ সময় দূরে পেছনের দিকে কুণ্ডলী পাকানো ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

ইরানের সঙ্গে যুদ্ধের বিস্তারের অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে যখন ব্যাপক বোমাবর্ষণ চলছে, তখনই এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাগুলো ঘটল। পাশাপাশি কুয়েতে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় ধোঁয়া উড়তে দেখার খবরের মধ্যেই এ ঘটনা সামনে এল।

বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। সাধারণত এ ধরনের ঘটনার পর একটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

সুত্র: আল-জাজিরা, বিবিসি, রয়টার্স, আনাদোলু

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ট্রাম্পের আলোচনার দাবি নাকচ, নতিস্বীকার করবে না ইরান শিরোনাম ইরানে আরো বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শিরোনাম নিজে প্রজ্ঞাপন করে একবছর এসএসএফ নিরাপত্তা নিলেন ড. ইউনূস শিরোনাম খামেনিহীন ইরান একইভাবে চলবে, দু-একদিনের মধ্যে নেতা নির্বাচন শিরোনাম জটিল সমিকরণে ইরানের পরবর্তী নেতা নির্বাচন শিরোনাম মহাক্ষমতাধরদের চাপে মাথা নত না করা এক মুসলিম নেতা