Tuesday, 07 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:47 AM, 07 April 2026.
Digital Solutions Ltd

আজ রাতেই ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা কড়া হুঁশিয়ারি ইরানের

আজ রাতেই ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা কড়া হুঁশিয়ারি ইরানের

Publish : 08:47 AM, 07 April 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

হরমুজ প্রণালি খুলে না দিলে আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। অপরদিকে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়েছে, ইরান যদি হরমুজ প্রণালি খুলতে সম্মত না হয় তবে তিনি ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানবেন। ট্রাম্পের এই হুমকির জবাবে আইআরজিসি বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমেরিকা এবং তার মিত্রদের অবকাঠামোতে পাল্টা আঘাত হানব। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হবে।’

আইআরজিসি বলেছে, ‘তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে, সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই।’ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না।

দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি সাহসী ইরানি দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তিনিও ইরানের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন, ভবিষ্যতেও করে যাবেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন উচ্চপর্যায়ের বেসামরিক-সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তাঁর দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।

কিছুক্ষণ আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর, অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!”

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আজ রাতেই ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা কড়া হুঁশিয়ারি ইরানের শিরোনাম শেখ হাসিনাকে কাতার পাঠাতে দূতিয়ালি করেছিলো ইউনূস সরকার! শিরোনাম বিসিবির পরিচালনা পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি শিরোনাম আটকের পর সাবেক স্পিকার শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে শিরোনাম সংবিধান সংশোধন না সংস্কার, বাস্তবায়নের পদ্ধতিতেই ‘জুলাই সনদ’ বিতর্ক শিরোনাম ট্রাম্প বলছেন ধ্বংস, যুদ্ধে একের পর এক বাজিমাত করছে ইরান