Monday, 01 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:11 AM, 01 June 2026.
Digital Solutions Ltd

রামিসার খুনি কে এই ডলার, কেন দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি!

রামিসার খুনি কে এই ডলার, কেন দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি!

Publish : 08:11 AM, 01 June 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

 আমি শুধু বাচ্চারে দুই টুকরো করছি, ধর্ষণ ও হত্যা করছে ডলার: সোহেল রানা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এবার ‘ডলার’ নামে অজ্ঞাত এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন অভিযুক্ত সোহেল রানা। তার দাবি, তিনি ধর্ষণ ও হত্যা করেননি, তবে শিশুটির মরদেহ টুকরো করে কাটার কথা স্বীকার করেছেন।

আজ সোমবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন আসামি সোহেল। তিনি বলেন, ‘আমারও দোষ আছে, ডলারেরও দোষ আছে। আমি একা দোষী না। আমি শুধু বাচ্চারে (রামিসা) দুই টুকরো করছি। ধর্ষণ করছে ডলার, মারছে ডলার।’

সোহেল আরও দাবি করেন, মেয়েটিকে (রামিসা) তার কাছে এনে দিতে পারলে ডলার তাকে ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আসামিকে আর কথা বলতে না দিয়ে থামিয়ে দেন।

এ সময় সোহেল তার স্ত্রী স্বপ্না খাতুনকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলেও দাবি করেন। রামিসা হত্যা মামলায় ‘ডলার’ নামের কারও নাম এই প্রথম সামনে এলো। তবে এই ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

এর আগে আজ রোববার সকালে সোহেল রানা (৩১) ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে (২৬) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পল্লবী এলাকায় রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠন করেন।

আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, অভিযোগ পড়ে শোনানোর পর দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। বিচারক আগামীকাল মঙ্গলবার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রথম দিন ভুক্তভোগী শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা আদালতে সাক্ষ্য দেবেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইপিএল জিতলেন বিরাট কোহলি, আনুশকার উড়ন্ত চুমু শিরোনাম চাচাদের মাধ্যমে এবং চাচাদের জন্যই পরিচালিত; গণচাচাতন্ত্রী ভারত! শিরোনাম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভে এরা কারা? শিরোনাম রামিসার খুনি কে এই ডলার, কেন দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি! শিরোনাম গ্রেট আমেরিকান কটন প্ল্যান, ট্রাম্প প্রশাসনের টার্গেট বাংলাদেশ শিরোনাম খনিজসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অভিশাপ ‘সাইকস-পিকো সমঝোতা’ কী?