Sunday, 05 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 12:46 AM, 04 April 2026.
Digital Solutions Ltd

ট্রাম্প বলছেন ধ্বংস, যুদ্ধে একের পর এক বাজিমাত করছে ইরান

ট্রাম্প বলছেন ধ্বংস, যুদ্ধে একের পর এক বাজিমাত করছে ইরান

ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এফ-১৫ই স্ট্রাইক ঈগলের ধ্বংসাবশেষ। ইরানের রাষ্�

Publish : 12:46 AM, 04 April 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প

বিশ্বের এক নম্বর শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইরান। শুক্রবার ইরান এ দাবি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন একজন। তাকে খুঁজছে তেহরান। এসব পাইলটকে উদ্ধারে শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী। প্রথম বিমানটি ছিল দুই আসনের একটি মার্কিন এফ-১৫ই জেট। এটি ইরানের ভিতরে ভূপাতিত হয়। এ সময় তারা দুজন বিমানটি থেকে বেরিয়ে আসেন। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এর দুই ক্রুর একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। অন্যজন নিখোঁজ।

মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানে একজন পাইলট ও একজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা থাকেন। উদ্ধার হওয়া ব্যক্তি তাদের মধ্যে কে ছিলেন, তা স্পষ্ট নয়। দ্বিতীয় বিমানটি ছিল একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান। এটি কুয়েতের আকাশে আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়। এর পাইলট বিমান থেকে বেরিয়ে আসেন।

নিখোঁজ পাইলটকে খোঁজার অভিযানে অংশ নেয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানের হামলার শিকার হয়। তবে সেগুলো ইরানের আকাশসীমা থেকে বের হয়ে আসতে সক্ষম হয় বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। হোয়াইট হাউস বা পেন্টাগন কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এফ-১৫ হারানো ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘না, একদমই না। না, এটা যুদ্ধ।’ঘটনাটি ঘটেছে এক সপ্তাহেরও বেশি সময় পর, যখন ট্রাম্প বলেন যে ইরানের সামরিক শক্তি এতটাই দুর্বল হয়ে গেছে যে ‘আমরা সরাসরি তেহরানসহ তাদের দেশের বিভিন্ন জায়গায় উড়োজাহাজ ওড়াচ্ছি, তারা কিছুই করতে পারছে না।’ 

নিখোঁজ মার্কিন ক্রুকে ‘জীবিত’ ধরিয়ে দিলে ৬৬,১০০ ডলার পুরস্কার ঘোষণা

ইরানে গতকাল শুক্রবার ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল।

চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, ‘সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের নাগরিকেরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে।’

কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে।

এছাড়া টেলিভিশনের স্ক্রিনে এক বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র ‘গুলি করার’ আহ্বান জানানো হয়।

পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক নাগরিক নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, কেউ যেন ওই পাইলটের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক বার্তায় জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ পাইলটকে ধরার জন্য দুর্ঘটনাস্থলের দিকে গেছেন। তবে তাদের নিশ্চিত করতে হবে যেন ওই পাইলট কোনোভাবেই লাঞ্ছিত না হন।

অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ওই ‘অপরাধী মার্কিন পাইলটকে’ ধরিয়ে দেওয়ার জন্য ১০ বিলিয়ন তুমান বা প্রায় ৫০ হাজার পাউন্ড (৬৬ হাজার ১০০ ডলার বা প্রায় ৮১ লাখ টাকা) পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ‘এফ-১৫ই’ মডেলের। এ ধরনের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ‘ওয়েপন-সিস্টেম অফিসার’ থাকেন।

সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস নিউজ জানায়, বিমানের দুই পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে। তবে দ্বিতীয়জনের খোঁজে তল্লাশি চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের ওই পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে।

ট্রাম্প ইরান ‘ধ্বংস হয়ে গেছে’ বলার পরই ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ‘ইরানকে পরাজিত করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমেরিকানদের উদ্দেশে এ কথা বলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেহরান মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর ফলে ইরানের ভেতরে গভীরে আটকে পড়া দুই মার্কিন সেনাসদস্যকে উদ্ধারে উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করতে হয়েছে। এই অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তাকারী দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি আক্রমণকারী জেটেও হামলা চালিয়েছে ইরান।

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ট্রাম্প বলছেন ধ্বংস, যুদ্ধে একের পর এক বাজিমাত করছে ইরান শিরোনাম অভিন্ন মূল্যবোধ যুক্তরাষ্ট্র-বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে: পল কাপুর শিরোনাম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ওপর গুরুত্বারোপ শিরোনাম বিশ্বজুড়ে তেল সংকট: স্মরণকালের সব চেয়ে খারাপ পরিস্থিতি এবার শিরোনাম হরমুজ সচলে ৩৫ দেশের সঙ্গে জোট করছে যুক্তরাজ্য, আজ বৈঠক শিরোনাম সংবিধান ‘সংশোধন’ বনাম ‘সংস্কার’ : সংসদে বিতর্ক তুঙ্গে