Friday, 17 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 07:36 AM, 16 April 2026.
Digital Solutions Ltd

পাকিস্তানের সামরিক-বেসামরিক কূটনীতি বিশ্বজুড়ে ঝড় তুলেছে

পাকিস্তানের সামরিক-বেসামরিক কূটনীতি বিশ্বজুড়ে ঝড় তুলেছে

Publish : 07:36 AM, 16 April 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

মধ্যপ্রাচ্যে প্রধানমন্ত্রী, তেহরানে সেনাপ্রধান

যুদ্ধে মধ্যস্থতা, প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য-তুরষ্কে ভ্রমণ, সেনাপ্রধানের তেহরানে গমন সবমিলিয়ে পাকিস্তান সামরিক বেসামরিক কূটনীতি ঝড় তুলেছে। দ্রুততার সঙ্গে তারা সফলভাবে সংলাপের আয়োজন করতে সক্ষম হয়েছে। প্রথমদফায় কোনো চুক্তি না হলে ফের সংলাপ আয়োজন করতে জোর প্রচেষ্টা জারি রেখেছে ইসলামাবাদ। যুদ্ধে জড়িত ২ পক্ষকে শান্ত রাখার পাশাপাশি বিবাদমান অঞ্চলের দেশগুলোর সাথেও যোগাযোগ করে স্থায়ী সমাধানের পথে কাজ করছে পাকিস্তান।

বুধবার সৌদি আরব সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি এরপর দোহায় যাবেন। সেখানে সফর শেষ করে আঙ্কারায় যাবেন তুরষ্কের প্রসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দেখা করতে। একই সময়ে পাকিস্তানের চীফ অফ ডিফেন্স ফোর্স ফিল্ড মার্শাল অসিম মুনির তেহরানে পৌঁছেছেন আগাম কোনো বার্তা ছাড়াই। তেহরানে তাকে স্বাগত জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অসিম মুনিরের সঙ্গে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাও তেহরানে সফরসঙ্গী হয়েছেন।

সফরে থাকা ঘনিষ্ট এক সূত্র মারফত জানা গেছে এ সফরে অসিম মুনির ওয়াশিংটনের পক্ষ থেকে বার্তা বহন করেছেন। চুক্তির শর্তগুলো নিয়ে দূরত্ব কমিয়ে আনাই তার মূল লক্ষ্য। যুদ্ধবিরতি স্থায়ী করা এবং লেবাননের যুদ্ধ থামানোও এর ভেতর অর্ন্তভূক্ত। পাকিস্তানের মাধ্যমে যে খবর পাঠানো হয়েছে তার জবাব দেয়ার আগে ইরান অপেক্ষা করছে ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা আসার। এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার সফরে সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি পারস্পারিক সামরিক ও অর্থনৈতিক সহয়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি ইসলামাবাদ সংলাপ নিয়ে মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন। শেহবাজ এমন সময় এই সফর করলেন যখন সৌদি আরব পাকিস্তানকে ৩০০ কোটি ডলার দিতে রাজি হয়েছে। এ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইহসাক দার প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

১৪ দিনের যুদ্ধবিরতি চালিয়ে নিয়ে যাওয়া এবং ফের সংলাপে বসার জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনায় যে সকল পরোক্ষ মাধ্যম ব্যবহার করছে তার মধ্যে মূখ্য ভূমিকা পালন করছে পাকিস্তান। সবমিলিয়ে পাকিস্তান বিশ্ব কূটনীতিতে জোড়ালো ভূমিকা রাখছে এবং ব্যস্ত সময় পার করছে।

ASIA/SOUTH ASIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পরমাণু ইস্যুতে ছাড় দিতে পারে ইরান, আশাবাদ পাকিস্তানের শিরোনাম উইন-উইন চুক্তি চায় যুক্তরাষ্ট্র-ইরান, চাপ সৃষ্টি করে দর কষাকষি শিরোনাম পাকিস্তানের সামরিক-বেসামরিক কূটনীতি বিশ্বজুড়ে ঝড় তুলেছে শিরোনাম ইরানের ১০,০০০ কোটি ডলারের জব্দ , আলোচনার বড় বিতর্ক শিরোনাম পোপ লুই বনাম প্রেসিডেন্ট ট্রাম্প দ্বন্দ্ব : খ্রীষ্টধর্মের অপমান! শিরোনাম জুলাইয়ে দায়মুক্তি পেলেও শাপলা চত্ত্বরে ফাঁসছেন আইজিপি চৌধুরী মামুন