Sunday, 22 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 01:20 AM, 19 January 2026.
Digital Solutions Ltd

হবিগঞ্জ এসোসিয়েশন অব কানাডার অভিষেক

হবিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করবো: খান ইমরুল চৌধুরী

হবিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করবো: খান ইমরুল চৌধুরী

Publish : 01:20 AM, 19 January 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

হবিগঞ্জ এসোসিয়েশন অফ কানাডার নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে হবিগঞ্জ মিলন মেলায় নবনির্বাচিত সভাপতি খান ইমরুল চৌধুরী বলেছেন, কানাডায় বসবাসরত হবিগঞ্জবাসীদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই এই সংগঠনের মূল লক্ষ্য। প্রবাসে আমাদের শেকড়, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিরলসভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও হবিগঞ্জের মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, নতুন প্রজন্মকে মাতৃভূমির ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই হবে আমাদের অগ্রাধিকার। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হবিগঞ্জ এসোসিয়েশন অব কানাডাকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার আহ্বান জানান।

রবিবার সন্ধ্যা পর স্কারবরোর গ্র্যান্ড সিনেমন ব্যাংকুয়েট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত মিলন মেলায় নবনির্বাচিত সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান ছিলো অত্যন্ত উৎসবমুখর এবং কানায় কানায় পূর্ণ। রঙিন সাজসজ্জা, প্রাণবন্ত পরিবেশ এবং প্রবাসী হবিগঞ্জবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় কানাডায় একখন্ড হবিগঞ্জ।

মিলন মেলার কনভেনার এবাদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক রাফি চৌধুরী প্রথমেই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম আজাদসহ সকল উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন। এরপর নবনির্বাচিত কমিটির সভাপতি খান ইমরুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরীসহ সকল কর্মকর্তাদের একে একে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেয়া হয়।

এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ এসোসিয়েশন অব কানাডা একটি অরাজনৈতিক, সামাজিক সংগঠন হিসেবে প্রবাসে হবিগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করবে। তিনি বলেন, নবনির্বাচিত কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের পরামর্শ, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে একসঙ্গে কাজ করতে হবে: কনস্যাল জেনারেল শিরোনাম রাষ্ট্রভাষা আন্দোলন স্বাধীনতা অর্জনের পথপ্রদর্শক: হাইকমিশনার জসিম উদ্দিন শিরোনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াসা! শিরোনাম জামায়াত কি এখনো ফুল দেওয়া নাজায়েজ মনে করে? শিরোনাম ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের শিরোনাম স্পেনে যে প্রেক্ষাপটে যে পাঁচ লাখ অভিবাসী বৈধতা পেতে যাচ্ছেন