Wednesday, 24 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 06:55 AM, 24 June 2026.
Digital Solutions Ltd

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Publish : 06:55 AM, 24 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেন।

পরে কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী শাংরি-লা হোটেল থেকে একটি গাড়িতে করে রেলওয়ে স্টেশনে পৌঁছান।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তারকাদের জাদুতে গোলের বন্যা, বিশ্বকাপের পিচগুলো ভাসছে শিরোনাম মেসি-এমবাপের পর এবার কি তবে নেইমারের পালা? শিরোনাম বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শিরোনাম নেতানিয়াহুর সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’, ট্রাম্প বলেছেন—‘বিবি, সব ইহুদি তোমার ওপর বিরক্ত’ শিরোনাম লোহাগাড়ায় ফুলের মতো মেয়েটি হারিয়ে গেলো সড়ক দুর্ঘটনায় শিরোনাম মা সইবে কেমনে? জমির জন্য চাচার পরিকল্পিত হত্যার শিকার সাজিদ