এপস্টেইন ফাইলে সাবেক স্বামীর নাম আসায় মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া
বিলিয়নিয়ার দাতব্যকর্মী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নতুন নথিতে তার সাবেক স্বামী, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম উঠে আসায় “আমার দাম্পত্য জীবনের বেদনাদায়ক সময়গুলো” আবার মনে পড়ে গেছে।
এনপিআরের একটি পডকাস্টে তিনি বলেন, তিনি “অবিশ্বাস্য দুঃখ”অনুভব করেছেন এবং নথিতে যাদের নাম রয়েছে—তার সাবেক স্বামীসহ—তাদেরই “যে প্রশ্নগুলো এখনো রয়ে গেছে, সেগুলোর জবাব দিতে হবে’।
“সব ধরনের কলুষতা থেকে দূরে থাকতে পেরে আমি খুবই স্বস্তি বোধ করছি,” তিনি বলেন। ২০২১ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নথিতে এপস্টেইনের একটি অভিযোগ অন্তর্ভুক্ত আছে, যেখানে তিনি দাবি করেছেন যে বিল গেটস নাকি একটি যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। গেটসের মুখপাত্র এই দাবিকে “সম্পূর্ণ হাস্যকর” বলে আখ্যা দিয়েছেন।
বিবিসি তার সাবেক স্ত্রীর মন্তব্য বিষয়ে প্রতিক্রিয়ার জন্য গেটসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।
এপস্টেইনের কোনো ভুক্তভোগীই বিল গেটসের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ তোলেননি, এবং নথিতে তার নাম থাকা মানেই কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত নয়।
মার্কিন বিচার বিভাগের (ডিওজে) নথি প্রকাশের পর এ বিষয়ে নীরবতা ভেঙে অস্ট্রেলিয়ার ৯নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলিয়নিয়ার গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ ছিল সীমিত এবং তা কেবল নৈশভোজে সীমাবদ্ধ ছিল; তিনি কখনোই এপস্টেইনের দ্বীপে যাননি।
“তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্যই আমি অনুতপ্ত, এবং আমি ক্ষমা চাই যে আমি তা করেছি,” গেটস আরও বলেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats