07 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:05 AM, 06 September 2026.
Digital Solutions Ltd

মিস ওয়ার্ল্ড ২০২৬ জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি

মিস ওয়ার্ল্ড ২০২৬ জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি

Publish : 08:05 AM, 06 September 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে শেষ হলো মিস ওয়ার্ল্ড ২০২৬–এর ফাইনাল। যেখানে ১১১টি দেশের মধ্যে সেরা হিসেবে মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস।

বিশ্বসুসন্দরীর খেতাব জেতা জোহেইরি মোলা মিস ওয়ার্ল্ড ডমিনিকার রিপাবলিক ২০২৫ খেতাব জেতেন। সেই প্রতিযোগিতায় জয়ী হয়েই এবার বিশ্ব আসরে আসার সুযোগ পান।

জোহাইরি মোলা একাধারে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল। ‘ভয়েস অব টুমোরো’ নামে তাঁর একটি উদ্যোগ আছে, যার মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো এবং তাঁদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে সাহায্য করা।

প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।

ফাইনালের শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৪০ জনের নাম। এরপর সেরা ২০, সেরা ১২ ও সেরা ৬ জনের নাম ঘোষণা করা হয়। সেরা ৬ প্রতিযোগীকে নিয়ে চলে একাধিক পর্ব। শেষে বিচারকেরা তাঁদের নানা রকম প্রশ্ন করেন। আর এরপর ঘোষণা করা হয় বিজয়ীর নাম।

মিস ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে যুক্তরাজ্যে এর প্রতিষ্ঠা করেন এরিক মর্লে। প্রতিযোগিতায় কয়েকটি ধাপে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। এর মধ্যে থাকে প্রাথমিক পর্বের বিভিন্ন চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চে সরাসরি অনুষ্ঠিত বিভিন্ন পর্ব।

এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামে। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্য দিকে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

এবারের প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়—আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া।

বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ৬–এ থাকলেও ফাইনালে সেরা চল্লিশে জায়গা করে নিতে পারেননি।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কক্সবাজারে আইল্যান্ড গার্লের স্বপ্ন থেমে গেছে, যাওয়া হল না নিউজল্যান্ড শিরোনাম মিস ওয়ার্ল্ড ২০২৬ জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি শিরোনাম ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচন শিরোনাম যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ : কানাডার পাশে কেন ইউরোপকে দাঁড়াতেই হবে শিরোনাম বাংলাদেশিরা বিদেশভ্রমণে বছরে খরচ করতে পারবেন ১৮ হাজার ডলার শিরোনাম বাংলাদেশের ইলিশ গেল কোথায়, কেন গভীরে চলে যাচ্ছে?