04 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:31 AM, 03 September 2026.
Digital Solutions Ltd

ইস্টার্ণ রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইডিবি

ইস্টার্ণ রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইডিবি

Publish : 08:31 AM, 03 September 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ইস্টার্ণ রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে চুক্তি সই করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে সই করেন।

প্রকল্পটির আওতায় ইস্টার্ণ রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে।

আইএসডিবি এই প্রকল্পে মোট ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন (প্রায় ১ বিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন করছে। প্রকল্পটির কাজ ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস? শিরোনাম দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী শিরোনাম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের স্বস্তি, সাধারণ মানুষের কী হবে? শিরোনাম ইস্টার্ণ রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইডিবি শিরোনাম খেলাপি ঋণের হারের দিক থেকে বিশ্বের শীর্ষে বাংলাদেশ শিরোনাম ১১ দলের লংমার্চে ১ হাজার গাড়ি, বাধা এলে পদক্ষেপ নেবে জনগণ