06 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:50 AM, 05 September 2026.
Digital Solutions Ltd

শফিকুর রহমানের একের পর এক প্রশ্নের সমবেত উত্তর- ‘চাই’-‘না’!

শফিকুর রহমানের একের পর এক প্রশ্নের সমবেত উত্তর- ‘চাই’-‘না’!

Publish : 11:50 AM, 05 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চ মীরসরাই এলাকায় পৌঁছালে সেখানে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি সমবেতদের উদ্দেশে বলেন, “আপনারা বিদ্যুৎ চান, গ্যাস চান, পানি চান? আপনারা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক চান? আপনারা যে ভোট দিয়েছেলেন, হাঁ ভোট, গণভোট, এটার বাস্তবায়ন চান? আপনারা জুলাই সনদ বাস্তবায়ন চান?

“আপনারা শাপলা গণহত্যার বিচার চান? আপনারা বিডিআরের পিলখানায় যে আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছিল তার বিচার চান? শরিফ ওসমান হাদির হত্যার বিচার চান? জুলাই গণহত্যার বিচার চান?”

সমবেতরা প্রতিটি প্রশ্নের উত্তরে বলেন, ‘চাই’।

এরপর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “এই সরকার কি এগুলো বাস্তবায়ন করবে বলে বিশ্বাস করেন?” সমবেতরা উত্তরে বলেন- ‘না’।

জামায়াতে ইসলামের আমির বলেন, “তাহলে তৈরি হন। আপনারা রাজি আছেন? এই এলাকায় তো কোনো চাঁন্দাজাজি হয় না?”

জবাবে উপস্থিতরা বলেন, “হয়।”

তখন জামায়াতে ইসলামের আমির বলেন, “এখানেও হয়? চাঁদাবাজি আমরা বন্ধ করব, ইনশাল্লাহ। দুর্নীতি আমরা বন্ধ করব। মানবিক বাংলাদেশ গড়ব। সবাই একসাথে লড়ব, ইনসাফের বাংলাদেশ গড়ব।”

এরপর লংমার্চের গাড়ি বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামের লালদিঘী মাঠে রাতে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দলীয়করণ বন্ধের দাবিতে এদিন ‘লং মার্চ’ করছে ১১ দলীয় ঐক্য।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালের পথসভায় জামায়াতে ইসলামীর আমির বলেন, ঢাকা থেকে আসার পথে বিভিন্ন দোকান, মার্কেট, ঘর, বাড়ি, শিল্প কোথাও বিদ্যুৎ নেই। কিন্তু জাতীয় সংসদের ভিতরে, বিদ্যুৎমন্ত্রীর নিজের বাড়ি ঘরে বিদ্যুৎ আছে।

“ওসমান হাদি হত্যা, শাপলার গণহত্যা, পিলখানা হত্যা, গত ১৫ বছর ধরে সারাদেশে যে হত্যকাণ্ড হয়েছে, জুলাই গণহত্য হয়েছে, ছয় মাস গিয়েছে একটা হত্যারও কোনো অগ্রগতি নেই। যা হয়েছিল অন্তর্বর্ত সরকারের সময় ওইটুকুই। প্রথম দিন থেকেই এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

তিনি বলেন, “যারা একটু আকাশে মেঘ দেখলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা কারা, অতীত বর্তমান সকলকেই আপনারা চিনেন। নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। পুরোনো ফ্যাসিবাদকে বিদায় করতে বাংলাদেশকে ১৫ বছর লড়াই সংগ্রাম, যুদ্ধ করতে হয়েছে। জীবন দিতে হয়েছে।

“এখন যারা ফ্যাসিবাদ কায়েম করবেন তাদেরকে বিদায় করতে ১৫ বছরের দরকার পড়বে না। এখানে একসাথে অনেকের সঙ্গে চলেছি। কার কতটুকু বুকের পাটা আমরা জানি। আমাদের এখন চোখ রাঙ্গানো হয়। আরে এই চোখ রাঙ্গানি কোথায় ছিল সাড়ে ১৫ বছর?”

তার ভাষ্য, “সরকারের অনুগ্রহ নিয়ে একটি পারমিশন না পাইলে রাস্তায় ১০ জন মানুষ নিয়ে নামার সাহস আপনারা করেন নাই। এখন চোখ রাঙ্গান, এই রাঙ্গানি আমরা ভয় করি না। সর্বপর্যায়ে আপনারা বেপরোয়া, নির্লজ্জ, বেহায়াভাবে দলীয়করণ করবেন আর বিরোধী দল বসে বসে আঙ্গুল চুষবে?”

পথ সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গনঅভুত্থানের পরে আশা করেছিলাম দেশে সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। দেশে সুশাসন নিশ্চিত হবে, প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিত হবে। আমরা দেখছি বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর একটি প্রতিশ্রুতিও রক্ষা করে নাই। বরং দেশ উল্টো পথে যাত্রা শুরু করেছ।”

 “সংসদে বিএনপি সংসদীয় স্বৈরাতন্ত্র কায়েম করেছে। দুই-তৃতীয়াংশের জোরে সংস্কারের সকল অধ্যাদেশ বাতিল করেছে। র‌্যাব বিলুপ্তি করার কথা ছিল, সেটা না করে এখন নতুন মোড়কে সেটা যাচ্ছে।বিচার ব্যবস্থা স্বাধীন হবার ছিল, সেটা হলো না।

তার অভিযোগ, “সরকারি দলের এমপি, মন্ত্রী ও তাদের পরিবার পরিজন ও তাদের সন্তানরা দুর্নীতি ও সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে জ্বালানি সংকট তৈরি করেছে। ফলে দেশের ভোগান্তি তৈরি হয়েছে।”

সেখানে আরও বক্তব্য রাখেন-লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য দলের নেতারা।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশের ইলিশ গেল কোথায়, কেন গভীরে চলে যাচ্ছে? শিরোনাম শফিকুর রহমানের একের পর এক প্রশ্নের সমবেত উত্তর- ‘চাই’-‘না’! শিরোনাম ট্রাম্পের জামাতা ও দূতের ইউক্রেন সফর, হামলা বন্ধের নির্দেশ পুতিনের শিরোনাম ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদেরও আছে: আইজিপি শিরোনাম কৃষ্ণসাগরে সংঘাতে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়বে শিরোনাম গুপ্তদের আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর