16 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:39 AM, 15 August 2026.
Digital Solutions Ltd

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি: জাসদ কার্যালয়ে অবস্থান পুলিশের

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি: জাসদ কার্যালয়ে অবস্থান পুলিশের

Publish : 09:39 AM, 15 August 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে পুলিশ। দলের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বিকাল ৪টার দিকে জানান, “কার্যালয়ে দলীয় কর্মসূচি পণ্ড করতে এবং ভবনটি তালাবদ্ধ করার জন্য পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।”

জানতে চাইলে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “সেখানে কোনো ধরনের প্রোগ্রাম করার জন্য আমাদের কাছে অনুমতি নাই।”

সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এটা ডেপ্লয়মেন্ট না, কোনো প্রোগ্রাম ঘিরে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।”

এদিন বিকাল ৫টায় তোপখানা রোডের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রেখেছিল বাংলাদেশ জাসদ। ১৫ অগাস্ট সংগঠিত হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়ে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলেছিল, “বাংলাদেশের ইতিহাসে এ বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হিসেবেই থেকে যাবে।

“দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এ কলঙ্ক দূর করা সম্ভব বলে বাংলাদেশ জাসদ মনে করে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হত।

২০২৪ সালে ‘জাতীয় শোক দিবস’ হিসাবে ১৫ অগাস্টের ছুটির বাতিল করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দেশভাগ ১৯৪৭: ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত আঁকার গল্প শিরোনাম বঙ্গবন্ধু মুজিব হত্যা ছিল সুপরিকল্পিত ও সংগঠিত, উদ্‌গ্রীব ছিলেন কিসিঞ্জার শিরোনাম ইরান খুব দুষ্ট! মার্কিনিদের একটু বেশি দামে তেল কিনতে বললেন ট্রাম্প শিরোনাম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি: জাসদ কার্যালয়ে অবস্থান পুলিশের শিরোনাম শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার জন্য আর অফিসে ঘুরতে হবে না শিরোনাম বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য