16 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:33 AM, 15 August 2026.
Digital Solutions Ltd

বসুন্ধরা থেকে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসুন্ধরা থেকে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Publish : 09:33 AM, 15 August 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

MULTIMEDIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দেশভাগ ১৯৪৭: ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত আঁকার গল্প শিরোনাম বঙ্গবন্ধু মুজিব হত্যা ছিল সুপরিকল্পিত ও সংগঠিত, উদ্‌গ্রীব ছিলেন কিসিঞ্জার শিরোনাম ইরান খুব দুষ্ট! মার্কিনিদের একটু বেশি দামে তেল কিনতে বললেন ট্রাম্প শিরোনাম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি: জাসদ কার্যালয়ে অবস্থান পুলিশের শিরোনাম শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার জন্য আর অফিসে ঘুরতে হবে না শিরোনাম বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য