28 July 2026
The News Diplomats
যশোর প্রতিনিধি :
Publish : 12:37 PM, 28 July 2026.
Digital Solutions Ltd

মাদ্রাসার রাস্তা নিয়ে বিরোধ

লোকজনকে মারপিট করেন জামায়াত এমপি’র মেয়ে, ক্ষুব্ধ জনগণের হামলা

লোকজনকে মারপিট করেন জামায়াত এমপি’র মেয়ে, ক্ষুব্ধ জনগণের হামলা

Publish : 12:37 PM, 28 July 2026.
যশোর প্রতিনিধি :

রাস্তা নিয়ে যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গোলাম রসুল ও তাঁর মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ানোর পর এলাকাবাসী তাঁদের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও এমপি ও তাঁর পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় আছেন। সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানানোর পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন।

গোলাম রসুল যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির। তাঁর বাসভবন যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গোলাম রসুল বাড়ি থেকে বের হননি। স্থানীয় কিছু লোকজন তাঁর বাড়ির সামনে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ আছে। ওই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের বিরোধ চলছিল। এমপির মেয়ে অনন্যা গতকাল সোমবার মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে ভয়–ভীতি দেখান। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তাঁর মেয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় রেক্সোনা নামের স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দেন অনন্যা। তিনি পরে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য ও তাঁর মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করেন।

কয়েকজন বিক্ষোভকারী অভিযোগ করেন, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গতকাল বাড়ির সামনের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের মেয়ের বিরোধ হয়। ওই বিরোধের সূত্র ধরে আজ আবার এলাকাবাসীর সঙ্গে সংসদ সদস্যের মেয়ের ঝামেলা হয়। এরপর এলাকাবাসী তাঁদের বিচারের দাবিতে ওই বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে আছে। তাঁদের নিরাপত্তা দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে সংসদ সদস্য গোলাম রাসুল ফেসবুক লাইভে এসে বলেন, মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। রাস্তাটি তাঁদের টাকা দিয়ে কেনা। সেটি সব সময় সচল রাখতে হবে। এটা নিয়ে তাঁর মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও হুজুরদের কথা–কাটাকাটি হয়। তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।’

এমপি গোলাম রসুল তাঁর মেয়েকে মানসিক রোগী দাবি করে বলেন, ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তাঁর চিকিৎসা করানো হয়েছে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভীত, সন্ত্রস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছি। গানপাউডার এনে রেখেছে। যেকোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, ‘পুলিশ সংসদ সদস্য ও তাঁর পরিবারকে নিরাপত্তা দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কী বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমাদের কিছু জানা নাই।’

এদিকে ওই ঘটনার পর যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফরের সভাপতিত্বে শহরের বারান্দিপাড়া এলাকার দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আজ সন্ধ্যায় জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করা হবে।

এ সম্পর্কে জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি পক্ষের ইন্দনে আমিরের বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আমরা জরুরি বৈঠক করেছি। বৈঠক থেকে থেকে সিদ্ধান্ত হয়েছে, সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করা হবে।’

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পরিসংখ্যান ও অর্জনে কতটা সফল ফ্রান্সের কোচ জিদান? শিরোনাম গ্যাস–সংকট: মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাইলো বাংলাদেশ শিরোনাম চীনের প্রভাব ঠেকাতে শত শত কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের শিরোনাম বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি, এই মাদক মানুষকে পশু বানিয়ে দেয় শিরোনাম লোকজনকে মারপিট করেন জামায়াত এমপি’র মেয়ে, ক্ষুব্ধ জনগণের হামলা শিরোনাম হবিগঞ্জে উসকানিমূলক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা