22 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:46 AM, 22 July 2026.
Digital Solutions Ltd

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ফিরলেন আহমদ ছফা!

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ফিরলেন আহমদ ছফা!

Publish : 10:46 AM, 22 July 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ফিরলেন আহমদ ছফা!

মৃত্যুর প্রায় ২৫ বছর পর প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আহমদ ছফার দেহাবশেষ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে দেহাবশেষ স্থানান্তরের কাজ সম্পন্ন হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু।

আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সাখাওয়াত টিপু বলেন, ‘মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের একটি অংশ আছে, যেখানে সাধারণ মানুষকে দাফন করা হয়। আরেকটি অংশে রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের দাফন করা হয়।’

২০০১ সালে ‘রাজনৈতিক কারণে’ ছফাকে সাধারণদের সঙ্গে দাফন করা হয়েছিল। সেখান থেকে তার দেহাবশেষ তুলে আজ বুদ্ধিজীবী কবরস্থানের মূল অংশে স্থানান্তর করা হয়েছে বলে জানান টিপু।

গত শনিবার এই ‘রাজনৈতিক কারণ’ সম্পর্কে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘আহমদ ছফা যখন মারা যান, তখন দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। কিন্তু সে সময় সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের ব্যক্তিরাই কবরস্থানের তত্ত্বাবধানে ছিলেন। তারা আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে দেননি।’

বাংলা একাডেমিতে ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা ২০২৬’ শীর্ষক সেই অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন, ছফার মৃত্যুর পর তাকে কবর দিতে গিয়ে তিনি লাঞ্ছনার শিকার হয়েছিলেন।

তিনি বলেন, ‘যে আহমদ ছফা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করেছেন বলা যায়, সেই আহমদ ছফাকে কবর দিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে।’

সাখাওয়াত টিপু জানান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ছফার দেহাবশেষ স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সলিমুল্লাহ খান ও ছফা পরিবারের কয়েকজন সদস্য।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল, বিক্ষোভ অত্যন্ত উদ্বেগজনক শিরোনাম যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাক পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলের বৈঠক শিরোনাম ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ফিরলেন আহমদ ছফা! শিরোনাম ইরানকে নিষিদ্ধ করলেও সৌদিকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে ওয়াশিংটন শিরোনাম ছাত্র আন্দোলনে ডুবছে মোদি সরকার! ধর্মেন্দ্রর খুঁটির জোর কোথায়? শিরোনাম এলডিসি উত্তরণে বাংলাদেশের সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ