07 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:05 AM, 07 July 2026.
Digital Solutions Ltd

প্রকৃতির বিচারে এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় যুক্তরাষ্ট্রের

প্রকৃতির বিচারে এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় যুক্তরাষ্ট্রের

Publish : 08:05 AM, 07 July 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরুর আগেই সব মনোযোগ কেড়ে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান ছিলেন এই ম্যাচে নিষিদ্ধ। কিন্তু ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সেটা প্রত্যাহার করে নিতে বলেন। এবং চরম বিতর্কের জন্ম দিয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েও যায়। মজার বিষয় হলো, সেই বালোগানকে নিয়ে নেমেও বেলজিয়ামের কাছে পাত্তা পায়নি স্বাগতিকরা। এটাকে প্রকৃতির বিচার বললেন বেলজিয়াম মিডফিল্ডার নিকোলাস রাসকিন।

সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। আগের ম্যাচে লাল কার্ড দেখার পরও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগানকে খেলার অনুমতি দিয়েছিল ফিফা। রাসকিন মূলত ফিফার সেই বিতর্কিত সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করেছেন।

রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। এরপর ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। ট্রাম্প নিজেই ইনফান্তিনোকে ফোন করার বিষয় নিশ্চিত করে বালোগানকে লাল কার্ড দেখানোর সমালোচনা করেন।

ফিফা প্রেসিডেন্ট অবশ্য দাবি করেন, তাদের বিচার বিভাগীয় সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে। ট্রাম্পকে তিনি জানিয়েছিলেন যে বালোগানের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ক্ষমতা তাদের রয়েছে।

ফিফার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। বেলজিয়াম ফুটবল ফেডারেশনও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বালোগানের খেলার যোগ্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল, যদিও তাতে কাজ হয়নি।

তবে মাঠের লড়াইয়ে এই বিতর্ককে পাত্তাই দেয়নি বেলজিয়াম। স্বাগতিকদের ৪-১ গোলে বিধ্বস্ত করে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে সাংবাদিকদের রাসকিন বলেন, ‘আমি তো আগেই বলেছি, আমার মনে হয় জীবনে সব সময়ই কোথাও না কোথাও একটা বিচার থাকে। এই ধরনের ঘটনা যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, আমরা মনে করি না যে এটি ন্যায্য ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আজকের দিনটি আমাদের জন্য কিছুটা ভাগ্যও বয়ে এনেছে। আমাদের ম্যাচটি জেতা দরকার ছিল এবং পুরো দল এই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল।’

আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মেসি খুঁজবেন নতুন ইতিহাস, সালাহ কি পারবেন বন্ধুকে সামলাতে শিরোনাম মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটিগুলো কি টিকিয়ে রাখতে পারবে যুক্তরাষ্ট্র শিরোনাম প্রকৃতির বিচারে এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় যুক্তরাষ্ট্রের শিরোনাম প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী আক্রমণের কড়া জবাব এমবাপের শিরোনাম সেনা মহড়ায় বনবাদাড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী, খেলেন সৈনিকদের সঙ্গে শিরোনাম সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, প্রশাসনকে দায়ি করলেন নাহিদ