Wednesday, 01 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:31 AM, 01 July 2026.
Digital Solutions Ltd

মেক্সিকোর জয়োল্লাস, অতিরিক্ত ভিড়ে দম আটকে ৩ জনের মৃত্যু

মেক্সিকোর জয়োল্লাস, অতিরিক্ত ভিড়ে দম আটকে ৩ জনের মৃত্যু

Publish : 09:31 AM, 01 July 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ জিতেছে মেক্সিকো। এই ঐতিহাসিক জয় উদযাপনে মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসে লাখো মানুষের ঢল। তবে সেই বাধভাঙা আনন্দ রূপ নেয় বিষাদে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের সেই আনন্দমিছিলে অতিরিক্ত ভিড়ের চাপে দম আটকে এক তরুণীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। দেশটির এই ঐতিহাসিক জয় উদযাপনে রাজধানী মেক্সিকো সিটির সেন্ট্রাল ডাউনটাউনের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হয়। সেখানে অতিরিক্ত ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দিয়ে দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করেন।

তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন এবং পরিবারগুলো ইতিমধ্যেই লাশ শনাক্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় মেক্সিকো সিটির সরকারপ্রধান ক্লারা ব্রুগাডা মলিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরণের রাষ্ট্রীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রামমন্দিরে ‘রামচুরি’তে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার শ্যালক-দুলাভাই শিরোনাম মেক্সিকোর জয়োল্লাস, অতিরিক্ত ভিড়ে দম আটকে ৩ জনের মৃত্যু শিরোনাম ইতিহাস গড়তে যাচ্ছেন রোনালদো-মদ্রিচ, সামনে কঠিন এক প্রশ্ন শিরোনাম রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন, ভিত্তিহীন দাবি শিরোনাম গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায়নি: নাহিদ ইসলাম শিরোনাম সুপ্রিম কোর্টে একের পর এক মামলার রায়ে ধরাশায়ী ট্রাম্প, এখন কী বলছেন