Sunday, 31 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:06 AM, 31 May 2026.
Digital Solutions Ltd

সবচেয়ে ব্যয়বহুল ক্যানসাস সিটি, বিশ্বকাপে নাকাল হবেন ফুটবলপ্রেমীরা

সবচেয়ে ব্যয়বহুল ক্যানসাস সিটি, বিশ্বকাপে নাকাল হবেন ফুটবলপ্রেমীরা

Publish : 08:06 AM, 31 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল ঘিরে উত্তর আমেরিকা জুড়ে বইছে তুমুল উন্মাদনা। তবে খেলা দেখার পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য এখন বড় ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে থাকার খরচ। সম্প্রতি ‘রাস্টিক পাথওয়েজ’-এর একটি গবেষণায় টুর্নামেন্টের ১৬টি আয়োজক শহরের এয়ারবিএনবি আবাসনের গড় খরচের এক চমকপ্রদ চিত্র উঠে এসেছে। যেখানে সবাইকে চমকে দিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটি।

গবেষণা অনুযায়ী, খেলা চলাকালীন ক্যানসাস সিটিতে প্রতি রাতের জন্য সমর্থকদের গুনতে হবে গড়ে প্রায় ৫৩৯.৯৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ হাজার টাকারও বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর হিসেবে নাম এসেছে কানাডার ভ্যাঙ্কুভারের, যেখানে প্রতি রাতের খরচ ৪৬১.৫২ ডলার (৫৬,৬৫৬ টাকা)। এছাড়া শীর্ষ পাঁচে থাকা যুক্তরাষ্ট্রের অন্য তিন শহর বস্টন (২৯২.৯৯ ডলার), ডালাস (২৫১.১৯ ডলার) ও সিয়াটলে (২৪৭.৯৬ ডলার) থাকতে হলেও বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করতে হবে।দেশীয় খবর

অন্যদিকে, সীমিত বাজেটের ফুটবলপ্রেমীদের জন্য পরম স্বস্তি দিচ্ছে মেক্সিকো। দেশটির গুয়াদালাহারা শহর টুর্নামেন্টের সবচেয়ে সাশ্রয়ী গন্তব্য। সেখানে প্রতি রাতের গড় খরচ মাত্র ৮৯.০৬ ডলার (১০,৯৯৩ টাকা)। এরপরই রয়েছে মেক্সিকো সিটি (১৩১.৬৬ ডলার) এবং মন্টেরি (১৩৪.৮০ ডলার)। অর্থাৎ, তালিকার সবচেয়ে সস্তা তিনটি শহরই মেক্সিকোর। এছাড়া সাশ্রয়ী শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে টরন্টো (১৫৪.৫১ ডলার) এবং লস অ্যাঞ্জেলেস (১৫৫.৮১ ডলার)।

রাস্টিক-এর প্রধান নির্বাহী শেন ফিটজ-কয় জানান, সবগুলো আয়োজক শহরের গড় আবাসন খরচ প্রতি রাতে ২২৮.২১ ডলার (২৮,০২৩ টাকা)। সামগ্রিকভাবে মেক্সিকোর শহরগুলো এই গড়ের চেয়েও অনেক সস্তা। তবে কানাডা ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে থাকতে গেলে সমর্থকদের এই মূল বেঞ্চমার্কের চেয়ে অনেক বেশি অর্থ পকেট থেকে খসাতে হবে। বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠার আগে আবাসনের এই বিশাল তারতম্য নিশ্চিতভাবেই ভক্তদের ভ্রমণ পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে।

শহর অনুযায়ী খরচের তালিকা:

অবস্থান  শহর  দেশ  প্রতি রাতের গড় খরচ

১        কানসাস সিটি যুক্তরাষ্ট্র $৫৩৯.৯৫ (প্রায় ৬৬,২৮১ টাকা)

২        ভ্যাঙ্কুভার কানাডা $৪৬১.৫২ (৫৬,৬৫৩ টাকা)

৩       বোস্টন যুক্তরাষ্ট্র $২৯২.৯৯ (প্রায় ৩৫,৯৬৮ টাকা)

৪        ডালাস যুক্তরাষ্ট্র $২৫১.১৯ (প্রায় ৩০,৮৩৮ টাকা)

৫        সিয়াটল যুক্তরাষ্ট্র $২৪৭.৯৬ (প্রায় ৩০,৪৪২ টাকা)

৬       আটলান্টা যুক্তরাষ্ট্র $২৩৩.৪৬ (প্রায় ২৮,৬৬১ টাকা)

৭        মায়ামি যুক্তরাষ্ট্র $২৩০.০০ (প্রায় ২৮,২৩৫ টাকা)

৮        সান ফ্রান্সিসকো বে এরিয়া যুক্তরাষ্ট্র $২২০.৯৩ (প্রায় ২৭,১২৩ টাকা)

৯        নিউ ইয়র্ক / নিউ জার্সি যুক্তরাষ্ট্র $১৭৫.৭৮ (প্রায় ২১,৫৭৮ টাকা)

১০      ফিলাডেলফিয়া যুক্তরাষ্ট্র $১৬৮.৫৬ (প্রায় ২০,৬৯২ টাকা)

১১       হিউস্টন যুক্তরাষ্ট্র $১৬৩.১৬ (প্রায় ২০,০২৯ টাকা)

১২       লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র $১৫৫.৮১ (প্রায় ১৯,১২৭ টাকা)

১৩      টরন্টো কানাডা $১৫৪.৫১ (প্রায় ১৮,৯৬৮ টাকা)

১৪       মন্টেরি মেক্সিকো $১৩৪.৮০ (প্রায় ১৬,৫৪৮ টাকা)

১৫       মেক্সিকো সিটি মেক্সিকো $১৩১.৬৬ (প্রায় ১৬,১৬৩ টাকা)

১৬      গুয়াদালাহারা মেক্সিকো $৮৯.০৬ (প্রায় ১০,৯৩৩ টাকা)

SPORTS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা! চেয়ার হারালেন চিড়িয়াখানার কিউরেটর শিরোনাম ইরান ও ইরাক যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের একটি ভুল সিদ্ধান্ত : ডোনাল্ড ট্রাম্প শিরোনাম শেখ হাসিনার ভ্যানিটিতেই রয়ে গেছে হাতে লেখা ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র শিরোনাম আসিফ-হাসনাতের বৈষম্যে উন্নয়ন বঞ্চিত কুমিল্লার ১৫ উপজেলা শিরোনাম মন্ত্রীদের চেয়ে নিজের পদমর্যাদা বেশি দাবি জামায়াতের ডা. তাহেরের শিরোনাম বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তায় অমিত শাহর নীলনকশা, কী আছে এতে