Friday, 15 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:34 AM, 14 May 2026.
Digital Solutions Ltd

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে লাগবে ‘উপযুক্ত সনদ’

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে লাগবে ‘উপযুক্ত সনদ’

Publish : 08:34 AM, 14 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নতুন এই আদেশে গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এতে বয়সসীমা, নির্ধারিত জবাই কেন্দ্র এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তির বিধানও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো প্রাণী (বলদ, ষাঁড়, গরু, বাছুর, পুরুষ ও নারী মহিষ, মহিষের বাছুর এবং খোজা করা মহিষসহ) জবাই করতে পারবে না, যদি না একটি সনদে তাকে জবাইয়ের উপযোগী হিসেবে ঘোষণা করা হয়। সনদে নিশ্চিত করতে হবে যে প্রাণীটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা কোনো অপ্রতিরোধ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে।

এই সনদ যৌথভাবে ইস্যু করবেন স্থানীয় পৌরসভা চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাধিপতি (সভার সভাপতি) এবং একজন সরকারি পশুচিকিৎসক। সেখানে কেন পশু জবাই করা হচ্ছে সেই প্রশ্নের জবাবসহ অন্যান্য কারণ লিখিতভাবে নথিভুক্ত করতে হবে। কোনো সনদ প্রত্যাখ্যান করা হলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রাণী জবাইয়ের জন্য অনুমোদিত হবে, সেগুলো শুধুমাত্র পৌরসভা-নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত অনুমোদিত স্থানে জবাই করা যাবে। কোনো অবস্থাতেই খোলা জনসমক্ষে জবাই করা নিষিদ্ধ।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাধিপতি বা সরকারি পশুচিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা কোনো স্থাপনা বা জায়গা পরিদর্শন করতে গেলে তাদের কাজে বাধা দেওয়া যাবে না। এই নিয়ম বাস্তবায়নের জন্য তাদের পূর্ণ ক্ষমতা থাকবে। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ হাজার রুপি জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে। এই ধরনের সব অপরাধকে ‘কগনিজেবল’ অর্থাৎ গ্রেপ্তারযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে।

এই নতুন নিয়মটি এসেছে এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। নির্বাচনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খায়। নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজ আসন ভবানীপুরে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন।

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে লাগবে ‘উপযুক্ত সনদ’ শিরোনাম ১৬৮ কন্যা শিশুর স্মরণে ‘মিনাব ১৬৮’ নিয়ে ভারতে আরাঘচি শিরোনাম ইউএনজিএ’র সভাপতি হলে ৬ অগ্রাধিকার পররাষ্ট্রমন্ত্রীর, হবেন সবার শিরোনাম নূরুল কবীরের মতে ‘বাংলাদেশে সাংবাদিকতা পেশা বেআইনি’ শিরোনাম বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচে ‘বিপদজ্জনক’ গরমের ঝুঁকি শিরোনাম বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে ম্যাডোনা-শাকিরা-বিটিএস-কোল্ডপ্লে