Tuesday, 07 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:55 PM, 06 April 2026.
Digital Solutions Ltd

আটকের পর সাবেক স্পিকার শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

আটকের পর সাবেক স্পিকার শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

Publish : 11:55 PM, 06 April 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে তাঁকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ সকালে জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন।

পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিরীন শারমিন চৌধুরীকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারপর তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।

শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আজ রাতেই ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা কড়া হুঁশিয়ারি ইরানের শিরোনাম শেখ হাসিনাকে কাতার পাঠাতে দূতিয়ালি করেছিলো ইউনূস সরকার! শিরোনাম বিসিবির পরিচালনা পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি শিরোনাম আটকের পর সাবেক স্পিকার শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে শিরোনাম সংবিধান সংশোধন না সংস্কার, বাস্তবায়নের পদ্ধতিতেই ‘জুলাই সনদ’ বিতর্ক শিরোনাম ট্রাম্প বলছেন ধ্বংস, যুদ্ধে একের পর এক বাজিমাত করছে ইরান