Monday, 16 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 02:32 AM, 16 March 2026.
Digital Solutions Ltd

সামরিক কাউন্সিলের বৈঠকেও অনুপস্থিত

ইরানের হামলায় কি নেতানিয়াহু’র মৃত্যুর গুজবই সত্য!

ইরানের হামলায় কি নেতানিয়াহু’র মৃত্যুর গুজবই সত্য!

Publish : 02:32 AM, 16 March 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

১৪ মার্চ। তেল আবিবে একটি গুরুত্বপূর্ণ সামরিক কাউন্সিল বৈঠক। কিন্তু সেই বৈঠকে উপস্থিত নেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধ শুরুর আগে-পরে সবসময়ই এমন মিটিংয়ে নেতানিয়াহুকে উপস্থিত দেখা গেছে। তিনি যুদ্ধকৌশল নির্ধারণ করেছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে মিটিংয়ে তিনি অনুপস্থিত। এই অনুপস্থিতি কী বার্তা দিচ্ছে! কয়েকদিন ধরে তার মৃত্যুর যে গুজব ছড়িয়েছে সেটাই কি তবে সত্যি! অনলাইন টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়ে বলছে- ওই উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং এয়াল জামির উপস্থিত ছিলেন।

কিন্তু নেতানিয়াহুর অনুপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে জল্পনা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যবহারকারী তার আগের একটি ভিডিওর দিকেও ইঙ্গিত করে দাবি করেছেন যে, ওই ফুটেজে অস্বাভাবিকতা ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হতে পারে ওই ভিডিও। কারণ, এতে তার ডানহাতে ৬টি আঙ্গুল দেখা গেছে। এমন ভুল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই করে থাকে। এই ঘটনা নেতানিয়াহুর মারা যাওয়ার বিতর্ককে আরও উসকে দিয়েছে।

ভাষ্যকার ক্যান্ডেস ওউয়েন্সও অনলাইনে নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। ফলে গুজব আরও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আবার সামরিক কাউন্সিলের জরুরি বৈঠকে তার অনুপস্থিতির খবর ইথারে ছড়িয়ে পড়েছে। ফলে ইরানের হামলায় নেতানিয়াহু মারা গেছেন- এমন জল্পনা আরো বেশি ডালপালা ছড়িয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এসব দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। তারা জোর দিয়ে বলেছে যে নেতানিয়াহু নিরাপদে আছেন। কিন্তু সেখানেও সংশয়। তিনি যদি নিরাপদে থাকেন, তাহলে তার ভিডিও বার্তা দিতে সমস্যা কি! তিনি কেন সামরিক কাউন্সিলে অনুপস্থিত!

ওদিকে মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধ পরিস্থিতি তীব্র হচ্ছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলার পর অঞ্চলজুড়ে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে। অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালিকে রক্ষা করার জন্য মিত্রদের জোটবদ্ধ হয়ে সামরিক শক্তি বা যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কেন? তিনি এবং নেতানিয়াহুই তো যথেষ্ট! তারাই তো ইরানকে ধ্বংস করে দেয়ার দাবি করেছেন এবং করছেন! তাহলে কি ডাল মে কুচ কালা হ্যায়! এখন শক্তিতে কুলাচ্ছে না। ফলে মিত্রদের সহায়তা চাওয়া হচ্ছে! তিনি বার বার মিডিয়ার সঙ্গে কথা বললেও দীর্ঘ সময়ে নেতানিয়াহুকে দেখা যাচ্ছে না। খবর রটেছে তিনি ইরানের হামলায় নিহত হয়েছেন। এ বিষয়ে কোনো অকাট্য প্রমাণ কেউ দিতে পারেননি। কিন্তু নেতানিয়াহু যেহেতু অনুপস্থিত, ফলে অনেকেই এটাকে সত্য বলে ধরেই নিচ্ছেন।

মানবজমিন

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাসনাত আব্দুল্লাহর দাবি, শিক্ষামন্ত্রীর কেনে এত তাড়াহুড়া? শিরোনাম ট্রাম্পের দীর্ঘমেয়াদে ইরান যুদ্ধ যেন পুতিনের ‘মুচকি হাসি’! শিরোনাম স্থানীয় সরকার নির্বাচন : ধীরে হাঁটার চিন্তা বিএনপির শিরোনাম দিনাজপুর থেকেই খাল খনন শুরু করলেন তারেক রহমান শিরোনাম যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে, হাতছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের! শিরোনাম উভয় সংকটে কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছেন ট্রাম্প