Wednesday, 04 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:57 PM, 23 January 2026.
Digital Solutions Ltd

গভীর খাদের কিনারে বাংলাদেশ: দিল্লির ক্লাবে শেখ হাসিনা অডিও বার্তা

গভীর খাদের কিনারে বাংলাদেশ: দিল্লির ক্লাবে শেখ হাসিনা অডিও বার্তা

Publish : 09:57 PM, 23 January 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ড. ইউনূসের কড়া সমালোচনা করে অন্তর্বর্ত্তী সরকারকে উৎখাতের ডাক

 দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্‌স ক্লাবের এক কর্মসূচিতে এবার শোনানো হল শেখ হাসিনার অডিও বার্তা। সশরীরে নয়, অডিও বার্তা দিলেন তিনি। ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’নামে ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের আগস্টে ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অডিও বক্তৃতা করেন তিনি। তবে ভারতে আয়োজিত কোনও কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হল হাসিনার অডিও ক্লিপ।

সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট রয়েছে বাংলাদেশে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় হাসিনার দল আওয়ামী লীগ এ বারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এ অবস্থায় নির্বাচনের ঠিক আগে হাসিনার এই অডিও বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় এক ঘণ্টার বক্তৃতায় আগাগোড়া তিনি নিশানা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে।”বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনও ‘খুনি ফ্যাসিবাদী’, কখনও ‘সুদখোর’, কখনও ‘টাকা পাচারকারী’, আবার কখনও ‘ক্ষমতালোভী বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ শানান হাসিনা।

শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ বক্তৃতায় ইউনূসের সরকারকে ‘অবৈধ’এবং ‘হিংসাত্মক’বলেও আক্রমণ শানান তিনি। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। পড়শি দেশের উদ্ভূত পরিস্থিতিকে সার্বভৌমত্ব এবং সংবিধানের জন্য এক অস্তিত্বের লড়াই হিসাবে ব্যাখ্যা করেন তিনি। ইউনূস সরকারকে ‘বিদেশিদের হাতের পুতুল’বলে আক্রমণ শানান তিনি। এবং ‘বিদেশিদের হাতের পুতুল হয়ে যাওয়া’এই সরকারকে উৎখাত করার ডাক দেন হাসিনা। হাসিনা অভিযোগ করেন, ইউনূস সরকারের আমলে বাংলাদেশ (Bangladesh) আজ সন্ত্রাস ও অরাজকতার গ্রাসে পড়ে ‘মৃত্যু উপত্যকা’ ও ‘বিশাল জেলখানায়’ পরিণত হয়েছে।

খবর> আনন্দবাজার ডটকম

ASIA/SOUTH ASIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডলি বেগমের ঐতিহাসিক যাত্রা : আমাদের শুভ কামনা শিরোনাম এপস্টেইন–কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিবেন ক্লিনটন দম্পতি শিরোনাম এপস্টেইন নথি বিশ্বের প্রভাবশালীদের রগরগে ‘অন্ধকার নেটওয়ার্ক’ শিরোনাম আইসিসি’র কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান শিরোনাম নারীদের ঘরে বন্দি রেখে দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয় শিরোনাম দল, পরিবার, গোষ্ঠীর বিজয় হলে— জাতির ওপর তাণ্ডব চালানো হবে