27 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:15 AM, 27 September 2026.
Digital Solutions Ltd

খালেদা জিয়ার জন্য অন্তপ্রান সাংবাদিক আজহার জামিনের একমাস পর মারা গেলেন

খালেদা জিয়ার জন্য অন্তপ্রান সাংবাদিক আজহার জামিনের একমাস পর মারা গেলেন

Publish : 09:15 AM, 27 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বারবার অসুস্থতা দেখিয়ে জামিন চাইলেও জামিন মেলেনি। কারাগারে থাকা অবস্থায় আজহার আলীর চিকিৎসা ঠিক মত হচ্ছিল না বলেও অভিযোগ  পরিবারের

ঢাকায় রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা সাংবাদিক আজহার আলী সরকার জামিন পাওয়ার একমাস দশদিন পর মারা গেছেন। রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে রোববার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী রোকসানা পারভীন।

তিনি বলেন, “শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়ার জন্য। তখনই মারা গেছে রাস্তায়।” সাতান্ন বছর বয়সি আজহার আলী দীর্ঘদিন ধরে ‘কিডনির সমস্যায়’ ভুগছিলেন বলে তথ্য দেন রোকসানা পারভীন। দুই ছেলে সন্তান রেখে যাওয়া এ সাংবাদিকের জানাজা এ দিন আসরের নামাজের পর বনশ্রীর আইডিয়াল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি তথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তপ্রাণ আজহার আলী সরকারকে গত বছরের ১০ অক্টোবর ইউনূস সরকারের আমলে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তখন পরিবার দাবি করেছিল, সেদিন সন্ধ্যায় ডিবির একটি দল বনশ্রীর বাসভবন থেকে আজহার আলীকে তুলে নিয়ে যায়। পরদিন রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যে মামলাটি হয়েছিল বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে ধরার পর।

সেই থেকে আজহার আলী কারাগারে ছিলেন। তবে অসুস্থতা বিবেচনায় তাকে গত ১৭ অগাস্ট জামিন দেয় আদালত। আজহার আলী এক সময় দৈনিক ‘আমাদের সময়’ ও ‘আজকের কাগজ’-এর মতো সংবাদমাধ্যমে কাজ করেছেন। দীর্ঘদিন বসুন্ধরা গ্রুপেও কাজ করেছেন আজহার আলী সরকার।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাঘুরি করছিলেন মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ তাকে আটক করে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় সম্পৃক্ত থাকায় তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদ এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকেও গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে এ মামলায় আজহার আলীকে গ্রেপ্তার দেখান হয়েছিল। এর মধ্যে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও গত ১৮ জুন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবার আজহার আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা বিভাগের পরিদর্শক আখতার মোর্শেদ।

এ মামলাটি হয়েছিল মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও আব্দুল্লাহীল কাইউমসহ ১৬ জনকে আটকের পর। গতবছর ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের এক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে ‘মবের শিকার’ হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার অভিযোগ রয়েছে।

এ মামলায় সাংবাদিক আজহার আলীকে গ্রেপ্তার দেখানোর প্রশ্নে শুনানির দিন ছিল গত ২৯ ‍জুন। এ দিন শুনানিকালে তাকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়।

পরে ১৭ অগাস্ট তার জামিন মেলে। বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ততার করণে আজহার আলীর বড়ভাই সাবেক যুগ্ম সচিব আমজাদ আলী সরকার প্রমোশন বঞ্চিত থেকেই চাকুরি থেকে অবসর নেন এবং পরে মৃত্যুবরণ করেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আপনাকে কেন আঙ্গুল তোলা হইছে? বুঝেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির শিরোনাম খালেদা জিয়ার জন্য অন্তপ্রান সাংবাদিক আজহার জামিনের একমাস পর মারা গেলেন শিরোনাম ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং শিরোনাম দখল ও চাঁদাবাজিকে ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলেছে টিআইবি শিরোনাম ট্রাম্পের ভোজসভায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণে যা বললেন শিরোনাম ট্রাম্প ও শি জিনপিং বৈঠক: ঐকমত্যের আড়ালে কৌশলী মতপার্থক্য