24 August 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 01:51 PM, 24 August 2026.
Digital Solutions Ltd

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ‘আগ্রহ প্রকাশ’করেছে ঢাকা: হুমায়ুন কবির

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ‘আগ্রহ প্রকাশ’করেছে ঢাকা: হুমায়ুন কবির

Publish : 01:51 PM, 24 August 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে অংশগ্রহণের আগ্রহ ঢাকার তরফে প্রকাশ করার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি।

“বললাম তো…একটা আগ্রহ আছে। পশ্চিম এশিয়ায় যেসব অংশীদার আছেন, বিশ্বজুড়ে যারা মুসলিম বিশ্বের অংশীদার, এখন বাংলাদেশের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছে তাদের সঙ্গে থাকার জন্য।”

গত ৭ অগাস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশের মধ্যে এ ত্রিপক্ষীয় চুক্তি সেই হয়। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং অঞ্চলজুড়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপট তুলে ধরে এ জোট গড়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী জোটে থাকা যেকোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

মন্ত্রাণালয় আরও জানায়, এই চুক্তির মূল লক্ষ্য হলো ‘যৌথ প্রতিরোধ ব্যবস্থা’ শক্তিশালী করা। চুক্তির ঘোষণায় সদস্য দেশগুলো নিজেদের যৌথ নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি নিজেদের অঞ্চল ও অঞ্চলের বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে বিভিন্ন উদ্যোগে যৌথভাবে অংশ নেওয়ার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দেশ তিনটি।

এই চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে ২৭ অগাস্ট জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির মন্ত্রী পর্যায়ের জরুরি সভায় যোগ দিতে যাচ্ছেন প্রতিমন্ত্রী হুমায়ুন।

মক্কা চুক্তিতে ঢাকার অংশগ্রহণের নিয়ে করা প্রশ্নে তিনি আরও বলেন, “আমরা মক্কা নিয়ে তো সবসময় আলাদা একটা জায়গা, বাংলাদেশের মানুষের হৃদয়ে, পশ্চিম এশিয়ায় একটা যদি হয়, যদি ইসলামিক দেশগুলোর মধ্যে একটা নিরাপত্তা চুক্তি হয়, তাহলে ওখানে তো অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক, বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।”

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা হুমায়ুন কবির শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এরপর রোববার আগে থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে শামা ওবায়েদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেয় সরকার। সোমবার প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অফিস করার পর সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির।

মন্ত্রণালয়ের কাজের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “প্রথম কার্যদিবস, কাজের তো প্রথম দিন না। কাজের ধারাবাহিকতা, নতুন দায়িত্ব, অ্যাসাইনমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মানে শুরু থেকেই কাজে নেমে পড়তে হবে, এটা তো আসলে ধারাবাহিকতা।”

আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা থাকার কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, “গত ছয় মাস আমি তাদের সঙ্গে কাজ করছি। এটা আমাদের জন্য সেভাবে নতুন জায়গা নয়। দায়িত্ব নতুন।

“তবে, আমি যে জায়গায় কাজ করছিলাম, তার বিস্তৃতি এবং আপনাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, সবাই মিলে বাংলাদেশকে আমরা এমন নতুন দিগন্তে নিয়ে যাব, যেন দেশ স্বীকৃতি পায়।”

প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে পররাষ্ট্রনীতির কৌশলগত কাঠামো তারা দাঁড় করিয়েছেন। যেটা এখন অনেক মজবুত। সেই মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কগুলো তৈরি করব।

“পরের ধাপে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নানা বিষয় যুক্ত করব এবং আমরা আশা করি, আমাদের দেশের অবস্থান ও প্রভাব নতুন জায়গায় নিতে পারব।”

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রধানমন্ত্রীর গভীর আস্থার প্রতীক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ঘিরে ষড়যন্ত্র কেন? শিরোনাম নুসরাত হত্যা: ৪ জনের সাজা কেন কমল, ১০ আসামি কেন খালাস? শিরোনাম মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ‘আগ্রহ প্রকাশ’করেছে ঢাকা: হুমায়ুন কবির শিরোনাম আ.লীগ নেতাদের অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ শিরোনাম কুড়িগ্রামে ডিলারের সার লুট করেছে কৃষকরা, কৃত্রিম সংকটের অভিযোগ শিরোনাম সমন্বয়, কাজের মূল্যায়ন ও গতি বাড়াতে মন্ত্রিসভায় রদবদল