23 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 11:22 AM, 23 July 2026.
Digital Solutions Ltd

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

Publish : 11:22 AM, 23 July 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

দিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্র্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। ওই আমন্ত্রণপত্র ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ সদস্যবিশিষ্ট ব্রিকসে বাংলাদেশ সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই মুহূর্তে ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের সদস্য।

ভারতে ছাত্র আন্দোলন চলছে। দেশটিতে অনেক বাংলাদেশি রয়েছে। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকুক, সেটাই আমরা চাই। একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত আগাবে।’

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচের, আলোচনার প্রস্তাব নাকচ শিরোনাম তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি শিরোনাম যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে ‘মর্মান্তিক ঘটনায়’ দুই বৃটিশ সিলেটের মৃত্যু শিরোনাম পদত্যাগ ও শেখ হাসিনা কানেকশন প্রশ্নে রাষ্ট্রপতি-‘প্রশ্নটা বিব্রতকর’ শিরোনাম মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল, বিক্ষোভ অত্যন্ত উদ্বেগজনক শিরোনাম যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাক পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলের বৈঠক