Wednesday, 22 April 2026
The News Diplomats
নঈম নিজাম :
Publish : 12:03 AM, 22 April 2026.
Digital Solutions Ltd

নব্বইয়ের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা : রাজনীতির কঠিন বাস্তবতা

নব্বইয়ের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা : রাজনীতির কঠিন বাস্তবতা

স্বৈরশাসক এরশাদ পতনের পর ঢাকার রাজপথে ছাত্রনেতাদের আনন্দ মিছিল। ছবি সংগৃহীত

Publish : 12:03 AM, 22 April 2026.
নঈম নিজাম :

নব্বইয়ের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের বড় অংশ এখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ডাকসু ভিপি আমান উল্লাহ আমান, জিএস খায়রুল কবীর, জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন সভাপতি ফজলুল হক মিলন এমপি হয়েছেন। সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আলম মনোনয়ন পাননি।

সেই আন্দোলনের নেতা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান এখন বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এবার ধানের শীষ নিয়ে তিনি জয়ী হতে পারেননি। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন অসীম কুমার উকিল এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।

ছাত্র মৈত্রীর সভাপতি জহির উদ্দিন স্বপন এবারও এখন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বিএনপির মিডিয়া কমিটির প্রধান হিসাবে সাফল্য দেখিয়েছেন। ২০০১ সালেও এমপি হয়েছিলেন। সাধারণ সম্পাদক নুর আহমেদ বকুল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা। ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবার বিএনপি থেকে এমপি হয়েছেন। সাধারণ সম্পাদক নাসির উদ্দৌজা অনেক আগেই বিদেশে স্থায়ী হয়েছেন।

জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন জাহাঙ্গীর সাত্তার টিংকু। তিনি মারা গেছেন। সাধারণ সম্পাদক এস এম কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। টিংকু ভাইয়ের বাসায় আড্ডা হতো; ছাত্রনেতারা বসতেন। দু-একজন সাংবাদিকও যেতেন, যেতাম আমিও।

জাসদ ছাত্রলীগের সভাপতি নাজমুল হক প্রধান এখন বিভক্ত দলের একাংশের সাধারণ সম্পাদক। শফি আহমেদ শেষ জীবনে আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে আমলাকেন্দ্রিক চাপের কারণে ক্লান্ত হয়ে চিরতরে চোখ বুজেছেন।

ছাত্র ফ্রন্টের সভাপতি মোস্তফা ফারুক ও সাধারণ সম্পাদক বজলুর রশীদ তাঁদের রাজনৈতিক ধারায় আছেন। বাম ছাত্র সংগঠনের মধ্যে আরও ছিলেন আখতার সোবহান মাশরুর, ফয়জুল হাকিম লালা, মোশরেফা মিশু। আরও কিছু ছোট সংগঠনের নেতা ছিলেন, তাঁদের অনেকের নাম মনে করতে পারছি না। কারও মনে পড়লে কমেন্টে যোগ করবেন। ইনবক্সে পাঠালে আমি যুক্ত করে নেব।

অনেক বছর পর মনে পড়ছে সেই সব নেতাদের কথা। এরশাদের পতনের পর আমান উল্লাহ আমান বিশাল একটা অবস্থানে ছিলেন। আমরা যারা তখন সাংবাদিকতায় যুক্ত হয়েছিলাম, তাদের অনেকেই মনে করতাম, ষাটের দশকের ছাত্র নেতাদের পর আশির দশক, বিশেষ করে নব্বইয়ের গণঅভ্যুত্থানের আগের ও সেই সময় নেতৃত্ব দেওয়া নেতারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন, সামনে সারিতে থাকবেন।  রাজনীতির কঠিন বাস্তবতা সব সময় একই।

নঈম নিজাম, প্রাক্তন সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন

২১.০৪.২৬

OPINION বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শিবিরের কৌশলগত ছদ্মবেশ‘গুপ্ত’নিয়ে তপ্ত রাজনীতি শিরোনাম মার্কিন বাণিজ্যচুক্তি: বাংলাদেশের ওষুধশিল্পের সামনে অশনিসংকেত শিরোনাম যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে টান, আবার যুদ্ধে জড়ালে বিপদের ঝুঁকি শিরোনাম নব্বইয়ের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা : রাজনীতির কঠিন বাস্তবতা শিরোনাম জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি, পকেট কাটছে জনগণের শিরোনাম ঐকমত্য কমিশন ও গণভোটের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সারা হোসেনের