Thursday, 25 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:28 AM, 25 June 2026.
Digital Solutions Ltd

ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে, আবেদন শুরু ২৮ জুন: দীনেশ

ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে, আবেদন শুরু ২৮ জুন: দীনেশ

Publish : 08:28 AM, 25 June 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেন, ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী।

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেছেন।

দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, তিনি যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠাল। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। ১২ জুন দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে আসেন। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন।

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর মর্যাদা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর মর্যাদা দেবার কথা ঘোষণা করেছে ভারত সরকার। বলা হয়েছে, আনুষ্ঠানিক কার্যাবলীর জন্য তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেয়া হয়েছে।

বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অগ্রাধিকার সারণী (টেবিল অফ প্রেসিডেন্স) সংশোধন না করে ব্যক্তিগত পদক্ষেপ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে অগ্রাধিকার সারণীতে (টিওপি) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করা হয়েছে। অগ্রাধিকার সারণীতে এই অবস্থানটি শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যাবলীর জন্য বলে জানানো হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশ-চীন ১৩টি সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা শিরোনাম বসুন্ধরার সঙ্গে ‘আন্ডারটেবিল’ সমঝোতা হয়েছে কি না, সংসদে প্রশ্ন শিরোনাম প্রধানমন্ত্রী বিদেশে, সংসদ-সচিবালয়ে হেলে দুলে চলছেন মন্ত্রী-আমলারা শিরোনাম ইউরোপে তাপদাহে পুড়ছে ১০ কোটি মানুষ, স্পেনে ২১২ জনের মৃত্যু শিরোনাম সেনেটর বিল ক্যাসিডির সঙ্গে ট্রাম্পের তীব্র চেঁচামেচি ও বাগবিতণ্ডা শিরোনাম বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করতেই প্রধানমন্ত্রীর সফর: মাহ্দী